বাড়তি শুল্কের জেরে মদের বিক্রিতে ব্যাপক মন্দা, সঙ্কট কাটাতে রাজ্যকে লেখা চিঠিতে কি জানাল সিআইএবিসি
বাড়তি শুল্কের জেরে মদের বিক্রিতে ব্যাপক মন্দা, সঙ্কট কাটাতে রাজ্যকে লেখা চিঠিতে কি জানল সিআইএবিসি
লকডাউনের মাঝে মদের দোকান খুললেও বর্তমানে মদের উপর চড়া শুল্ক ধার্য করেছে রাজ্য সরকার। রাজ্যের সর্বত্রই চড়া দামে বিকচ্ছে বিভিন্ন প্রকারের মদ। এদিকে দেশে আর্থিক মন্দার জেরে দোকান খোলা থাকলেও বিক্রিবাটায় অনেকটাই ভাটা পড়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। এমতাবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারস্থ হল কনফেডারেশন অফ ইণ্ডিয়ান অ্যালকোহলিক বিভারেজ কোম্পানি বা সিআইএবিসি।

বাড়তি শুল্কের বিষয়ে কি বলছে সিআইএবিসি
সূত্রের খবর, বর্তমানে তারা রাজ্য সরকারের কাছে মদের উপর ধার্য করা অতিরিক্ত বিক্রয় শুল্ক কমানোর জন্য আর্জি করেছেন বলে জানা যাচ্ছে। বর্তমানে প্রতিটি মদের পূর্ববর্তী দামের উপর ৩০ শতাংশ অতিরিক্ত বিক্রয় শুল্ক ধার্য করে রাজ্য সরকার। বর্তমানে ই শুল্কই খানিক কমাতে অনুরোধ করছে সিআইএবিসি। সূত্রের খবর, সিআইএবিসি-র মত অনুসারে এই ৩০ শতাংশ থেকে বর্ধিত শুল্ক কমিয়ে ৫ শতাংশ থেকে ১০ শতাংশে বেঁধে দিক সরকার।

অতিরিক্ত শুল্ক কমানোর জন্য ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে চিঠি সিআইএবিসি-র
সূত্রের খবর, বর্তমানে সিআইএবিসি অন্ধ্রপ্রদেশ সরকারকেও কাছেও একই দাবি জানাতে চলেছে। সেখানেও মদের উপর অতিরিক্ত প্রায় ৭৫ শতাংশ বিক্রয় শুল্ক চাপায় রাজ্য প্রশাসন। এদিকে গত ৯ই এপ্রিল পশ্চিমবঙ্গে মদের বিক্রির উপর অতিরিক্ত ৩০ শতাংশ বিক্রয় শুল্ক চাপায় রাজ্য প্রশাসন। বর্তমানে এই কথা উল্লেখ করেই রাজ্য প্রশাসনকে একটি চিঠিও দিয়েছে সিআইএবিসি। সেখানে সাফ বলা হয়েছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পর থেকেই রাজ্যে মদের বিক্রি অনেকটাই কমে গেছে। যার জেরে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিক্রেতারা।

এপ্রিল-মে গোটা রাজ্যেই মদ বিক্রিতে ভাটা
সূত্রের খবর, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পর এপ্রিল মাসে মদের বিক্রি প্রায় ৮৪ শতাংশ কমে গেছে। মে মাসে অবস্থার খানিক উন্নতি হলেও ওই মাসে মদের বিক্রি প্রায় ৩৫ শতাংশ কমে এসেছে। সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন সিআইএবিসি-র ডাইরেক্টর জেনারেল বিনোদ গিরি। এদিকে লকডাউনে আয়কর সংগ্রহের একাধিক রাস্তা বন্ধ হয়ে গেলে রাজ্য সরকার আবগারি শুল্কের উপর অনেক বেশি জোর দেয়। লকডাউনের মদের দোকান গুলি পুনরায় খোলার পর অনেক রাজ্যেই মদের উপর প্রায় ৭০ শতাংশের বেশি অতিরিক্ত বিক্রয় শুল্ক চাপায়।

গোটা দেশ জুড়েই বিয়ারের বিক্রিতে ভাটা
এদিকে অতিরিক্ত বিক্রয় শুল্ক চাপানোর জেরেই গোটা দেশেই মদের বিক্রিতে বড়সড় ভাটা লক্ষ্য করা যাচ্ছে বলে জানাচ্ছে সিআইএবিসি। সূত্রের খবর, বিয়ারের অগ্নিমূল্যের জেরে তেলেঙ্গানা, কর্ণাটক ও রাজস্থানে বিয়ারের বিক্রিতে ৬০ শতাংশের বেশি পারাপতন লক্ষ্য করা গেছে। পাশাপাশি সর্বাধিক খারাপ প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশে। এই দুই রাজ্যে বিয়ারের বিক্রিতে প্রায় ৮০ শতাংশের বেশি পারাপতন লক্ষ্য করা গেছে।












Click it and Unblock the Notifications