Suvendu Adhikari: স্লোগান দেওয়া যাবে না, শর্ত সাপেক্ষে নেতাই যেতে শুভেন্দুকে ছাড়পত্র হাইকোর্টের
নেতাই যেতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ৭ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ে শহিদদের শ্রদ্ধা জানাতে যেতে পারবেন তিনি। কলকাতা হাইকোর্ট শুক্রবার এই রায় দিল। তবে কিছু শর্ত আদালতের থেকে রাখা হয়েছে।
বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুভেন্দু অধিকারী মামলা করেছিলেন৷ রাজ্যের বিরোধী দলনেতা নেতাই যেতে চান শহিদ দিবসের দিন। পুলিশ যাতে তার পথ না আটকায়। সেই আবেদনেই কলকাতা হাইকোর্টে যান শুভেন্দু। এই মামলার রায়ও তাঁর পক্ষেই গেল৷

বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলায় গুরুত্বপূর্ণ মতামত রেখেছেন। রাজনৈতিক রঙ লাগুক। তিনি মোটেই সেটি চাইছেন না। শান্তিতে ওই শহিদ দিবস পালন কর্মসূচি হোক। এমনই চাইছেন খোদ বিচারপতি৷
বাম জমানায় পশ্চিম মেদিনীপুরের নেতাইতে গুলি চলেছিল। সাত জন মারা গিয়েছিল ওই ঘটনায়। তারপর থেকেই তৃণমূল সেখানে নেতাই দিবস পালন করে৷ তৃণমূলে থাকতে শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানকে সংগঠিত করেছেন। তিনি এখন বিজেপিতে।
বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানি হয় এদিন। ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু বেশ কিছু নির্দেশও দেওয়া হয়েছে৷ ওই দিন শ্রদ্ধা অনুষ্ঠানের পুরো সময় ভিডিওগ্রাফি করা হবে৷ সেই নির্দেশ দিয়েছেন বিচারপতি। শুভেন্দু অধিকারীকে নেতাই যাওয়ার সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
ওই দিন শহিদ স্মৃতিরক্ষা কমিটি নেতাইতে বিকেল সাড়ে চারটে অবধি কর্মসূচি করতে পারবে। শুভেন্দু অধিকারী বিকাল পাঁচটায় সেখানে কর্মসূচি করবেন। সন্ধ্যা ছটা পর্যন্ত তাঁর কর্মসূচি করতে পারবেন। এরপর আর কোনও কর্মসূচি চলবে না।
লোকবলের ক্ষেত্রেও নজর রাখতে বলে হয়েছে। অনেক বেশি লোকজন যেন নেতাইতে না যায়। বেশি লোক উপস্থিত থাকবেন না নেতাইয়ের অনুষ্ঠানে। স্লোগানও দেওয়া যাবে না। শহিদদের জন্য শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি। তাই বিচারপতি স্লোগান দিতে বারণ করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে নিরাপত্তারক্ষীরা থাকবেন। তাতে কোনও সমস্যা নেই।












Click it and Unblock the Notifications