কমিশনের প্রশিক্ষণে অনুপস্থিত, ২০০ ভোটকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা-শোকজ

নির্বাচন কমিশনের প্রশিক্ষণে অনুপস্থিত ভোটকর্মীদের শোকজ করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে উত্তর দিনাজপুর প্রশাসন।

নির্বাচন কমিশনের প্রশিক্ষণে অনুপস্থিত ভোটকর্মীদের শোকজ করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে উত্তর দিনাজপুর প্রশাসন। ইতিমধ্যেই প্রায় ২০০ জন ভোটকর্মীকে শোকজ করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুরের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অরবিন্দ কুমার মীনা।

কমিশনের প্রশিক্ষণে অনুপস্থিত, ২০০ ভোটকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা-শোকজ

অভিযোগ, নির্বাচনী প্রশিক্ষণ চলাকালীন উত্তর দিনাজপুরের বেশ কয়েকজন ভোটকর্মী, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ডিউটিতে যোগ দেননি। আবার কিছু ভোটকর্মী, নির্বাচন কমিশনের তালিকায় নাম না থাকা সত্বেও প্রশিক্ষণ কেন্দ্রে অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ৷ তাদের বিরুদ্ধেও নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুরের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অরবিন্দ কুমার মীনা।

নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমার কিছু স্কুলে ভোটকর্মীদের প্রশিক্ষণ চলছিল মঙ্গলবার৷ কিছু ভোটকর্মী, বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সুনিশ্চিত করার দাবিতে প্রশিক্ষণ না নিয়ে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা করেছেন উত্তর দিনাজপুরের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অরবিন্দ কুমার মীনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+