বাহাদুরপুরের জঙ্গলে উদ্ধার নরকঙ্কাল, পাশেই মিলল মোবাইল ও মানিব্যাগ
বাহাদুরপুর জঙ্গলে থেকে মিলল নরকঙ্কাল। নরকঙ্কালের পাশ থেকে উদ্ধার হয়েছে মোবাইল ও মানি ব্যাগও। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের জামুডিয়ায় বাহাদুরপুরে।
আসানসোল, ১০ মার্চ : বাহাদুরপুর জঙ্গলে থেকে মিলল নরকঙ্কাল। নরকঙ্কালের পাশ থেকে উদ্ধার হয়েছে মোবাইল ও মানি ব্যাগও। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের জামুডিয়ায় বাহাদুরপুরে। কেন্দা ফাঁড়ির পুলিশ এসে নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল হাসপাতালে।
শুক্রবার সকালে বাহাদুরপুরের জঙ্গলের মধ্যে নরকঙ্কালটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জামুড়িয়া থানায়। জামুড়িয়া থানার পুলিশ কেন্দা ফাঁড়ির পুলিস পাঠিয়ে নরকঙ্কালটি উদ্ধার করে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নরকঙ্কালটি কার, তা জানতে খতিয়ে দেখা হচ্ছে নিখোঁজ ডায়েরি। পাশের থানাগুলিতেও খবর দেওয়া হয়েছে। কেউ নিখোঁজ রয়েছে কি না তা জানাতে বলেছেন তদন্তকারীরা।
নরকঙ্কালের পাশে থেকে পাওয়া মানিব্যাগে কোনও প্রমাণ মেলে কি না দেখা হচ্ছে। এই ঘটনার তদন্ত পুলিশের হাতে বড় অস্ত্র হল মোবাইলটি। ওই মোবাইল থেকে কোন সূত্র পাওয়া যায় সেদিকে তাকিয়ে পুলিশ।
প্রাথমিক তদন্ত পুলিশ মনে করছে, ওই নরকঙ্কালটি বাইরে থেকে এনে ফেলে যাওয়া হয়েছে। ওই মোবাই্র ও মানিব্যাগটিও মৃত ব্যক্তির। মৃত ব্যক্তির পরিচয় জানাই সর্বাগ্রে দরকার। তাই নরকঙ্কালটি কার, তা জানার চেষ্টা চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications