কেশপুরে আদালতের নির্দেশে আড়াই বছর মাটি খুঁড়ে তোলা হল কঙ্কাল
কেশপুরে আদালতের নির্দেশে আড়াই বছর মাটি খুঁড়ে তোলা হল কঙ্কাল
আদালতের নির্দেশে আড়াই বছর পর কবর থেকে তোলা হল কেশপুরের শেখ লোকমানের কঙ্কাল। মঙ্গলবার সাতসকালে ম্যাজিস্ট্রেট পর্যায়ের এক অফিসার ও মেদিনীপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের উপস্থিতিতে তোলা হলো শেখ লোকমানের কঙ্কাল।

প্রসঙ্গত ২০১৭ সালের ৫ই সেপ্টেম্বর কেশপুরের মাজুরিয়া গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় শেখ লোকমান আলি নামে এক ব্যক্তির। মৃত স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার দাবি করলেও মৃতের মায়ের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে খুন করা হয়েছে তার ছেলেকে।
দীর্ঘদিন নজর বন্দি করে রাখার পর গ্রামছাড়া করে দেওয়ার পরেই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয় মৃতের মা সেরজুনা বিবি। অভিযোগের ভিত্তিতে আদালতের নজরে আসে ময়নাতদন্ত ছাড়াই কবরস্থ করা হয়েছিল মৃত লোকমানের দেহ। এর পরেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে কঙ্কাল তুলে ফরেনসিক টেস্টের নির্দেশ দেয় আদালত।
বেশ কয়েকদিন আগেই মাজুরিয়া সংলগ্ন কবরস্থান ঘুরে এলাকার চিহ্নিত করে আছে জেলা পুলিশের আধিকারিকরা। এরপর মঙ্গলবার সকালেই কবর থেকে তোলা হয় শেখ লোকমান এর কঙ্কাল। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কঙ্কালটি নিয়ে আসা হবে মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানেই যাবতীয় পরীক্ষা করা হবে শেখ লোকমান এর কঙ্কালের। এরপর মুখ বন্ধ খামে তদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে আদালতে। অবশেষে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আশার আলো দেখছে শেখ লোকমানের বৃদ্ধ বাবা-মা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications