Vande Bharat Express Train: একাধিক বন্দে ভারত এক্সপ্রেস পেল হাওড়া! কোন কোন রুট-সময় জেনে নিন
Vande Bharat Express Train: সামনেই উৎসবের মরশুম! আর তার আগে একাধিক বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিন ধরেই একাধিক রুটের জন্যে বন্দে ভারত চালু হতে পারে বলে গুঞ্জন ছিল।
অবশেষে ভার্চুয়াল মাধ্যমে আজ রবিবার ছয়টি সেমি বুলেটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জামশেদপুর থেকে ভার্চুয়াল মাধ্যমে এই ট্রেনগুলির উদ্বোধন করেন। তালিকায় আছে হাওড়াও। এছাড়াও কোন কোন রুটের জন্য বন্দে ভারত ((Vande Bharat Express Train) চালু হল জেনে নিন-

- Vande Bharat Express Train: এই রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস-
মোট ছয়টি ট্রেন (Vande Bharat Express Train) চলবে। যার মধ্যে রয়েছে টাটা নগর-পাটনা (Tatanagar-Patna), বেহরমপুর-টাটা নগর (Brahmapur-Tatanagar), রাউরকেল্লা-হাওড়া (Rourkela-Howrah), দেওঘর-বারাণসী (Deoghar-Varanasi), ভাগলপুর-হাওড়া (Bhagalpur-Howrah) এবং গয়া-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Gaya-Howrah)। কাল সোমবার থেকে বাণিজ্যিক পরিষেবা দেবে।
- Vande Bharat Express Train: হাওড়াতে বিশেষ অনুষ্ঠান-
পুজোর আগে সুখবর অবশ্যই বাংলার মানুষের জন্য কাছে। হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) শুভ সূচনা হল। রবিবার সকালে হাওড়া স্টেশনে এর যাত্রারম্ভ হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে এদিন হাওড়া স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন ডিআরএম, এজিএম সহ রেলের পদস্থ আধিকারিকরা। নয়া এই ট্রেনের উদ্বোধনের ফলে ওডিশা যাওয়া আরও সহজ হবে। এমনটাই মনে করছেন রেল আধিকারিকরা।
#WATCH | Ganjam: Odisha CM Mohan Charan Majhi attended the virtual flagging-off ceremony by PM Narendra Modi, of the Brahmapur-Tatanagar Vande Bharat Express at Brahmapur railway station.
— ANI (@ANI) September 15, 2024
Source: I&PR Department, Odisha pic.twitter.com/wsRyupLx00
- Vande Bharat Express Train: বন্দে ভারতের বহর বাড়ছে!
রেলের তরফে দেওয়া এক বিবৃতিতে দাবি, আধুনিক হচ্ছে ভারতীয় রেল। নয়া ৬ টি ট্রেনের (Vande Bharat Express Train) উদ্বোধন হওয়ায় সংখ্যা বেড়ে ৬০। দেশের একাধিক রুটের মধ্যে বন্দে ভারতের বিস্তার ঘটছে। আরও আধুনিক হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যাত্রীদের আরও সুবিধা এক্ষেত্রে হবে বলে রেলের বিজ্ঞপ্তিতে উল্লেখ। বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বড় পরিকল্পনা ভারতীয় রেলের।
আগামী ২০২৯ সালের মধ্যে ২৫০টি বন্দে ভারত দেশজুড়ে চালানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের। আর সেই অনুযায়ী কাজ করে চলেছে রেলমন্ত্রক। সেখানে দাঁড়িয়ে এদিনের রেলমন্ত্রকের বক্তব্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে আগামীকাল নতুন বন্দে ভারত মেট্রোর (Vande Bharat Express Train) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। তবে তা চলবে গুজরাতের ভুজ থেকে আহমেদাবাদ পর্যন্ত।












Click it and Unblock the Notifications