নেপালে দুর্ঘটনায় নিহত হাওড়ার ছয় পর্যটক

পুলিশ সূত্রে খবর, ওই পর্যটকরা পোখরা থেকে কাঠমান্ডু আসছিলেন। মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ে যায় কয়েকশো ফুট নীচে খরস্রোতা নদীতে। মৃতেরা হলেন বিনয়কুমার রিওয়ারি (৫৮), হেমন্ত ত্রিপাঠী (১৩), কলাবতী রিওয়ারি (৫৬), পুনম ত্রিপাঠী (৩৩), নেহা ত্রিপাঠী (২০) এবং মিলন ত্রিপাঠী (৩৬)। সকলেই হাওড়ার বাসিন্দা। প্রসঙ্গত, ওই গাড়িতে আরও দু'জন ছিলেন। তাঁরা প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হয়েছেন। আহত দু'জনকে চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নিয়ে আসা হয়েছে।












Click it and Unblock the Notifications