ভরা ক্লাসে একে অপরকে জড়িয়ে চুম্বনে মজে ছাত্র-ছাত্রীরা, তাজ্জব-কাণ্ড হাওড়ার স্কুলে

সিসি ক্যামেরা আছে তো কী! সে কি আর বাধ সাধে চুম্বনে। সিসি ক্যামেরাকে উপেক্ষা করে ক্লাসের মধ্যেই দেদার চুম্বনে মাতল ছয় ছাত্রছাত্রী। কিন্তু শেষ রক্ষা হল না।

সিসি ক্যামেরা আছে তো কী! সে কি আর বাধ সাধে চুম্বনে। সিসি ক্যামেরাকে উপেক্ষা করে ক্লাসের মধ্যেই দেদার চুম্বনে মাতল ছয় ছাত্রছাত্রী। কিন্তু শেষ রক্ষা হল না। শেষমেশ চুমু খাওয়াও অপরাধে বহিষ্কৃত হতে হল। বাধ সাধল সেই সিসিটিভির ফুটেজই। চাঞ্চল্যকর এই ঘটনা হাওড়ার শিবপুর বিই কলেজ মডেল স্কুলে।

ভরা ক্লাসে একে অপরকে জড়িয়ে উষ্ণ চুম্বন ছাত্র-ছাত্রীদের

ভরা ক্লাস রুম। তাতে কী! ছয় ছাত্রছাত্রী একে অপরকে জড়িয় ধরে চুমু খেতে আরম্ভ করেছিল। সিসি ক্যামেরাকে আড়াল করা হয়েছিল বইয়ের ব্যাগ ডাঁই করে। তবু প্রযুক্তিকে হার মানাতে পারল না ছাত্র-ছাত্রীরা। লজ্জার মাথা খেয়ে তারা একে অপরকে জড়িয়ে চুমু খেয়েছিল ক্লাসভর্তি পড়ুয়াদের সামনে।

পুজোর ছুটির ঠিক আগে ঘটেছিল চাঞ্চল্যকর এই ঘটনা। তারপর ছয় ছাত্রছাত্রীর কীর্তি ফাঁস করে দিয়ছিল ক্লাসেরই দুই ছাত্র। ক্লাস টিচারের সামনে জানিয়ে দিয়েছিল ছয় সহপাঠীর বে-শরম কাণ্ডকারখানার কথা। তারপরই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। সেখানেই মেলে প্রমাণ।

এরপর অভিভাবকদের ডেকে পাঠিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। কিন্তু অভিভাবকরা ভালো চেলেদের কীর্তিকলাপ স্বীকারই করতে চায়নি। তারপর তাঁদের দেখানো হয় সিসিটিভি ফুটেজ। তা দেখার পর স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তই মেনে নিয়েছেন অভিভাবকরা। সেইসঙ্গে সহানুভূতির জায়গা থেকেও ভেবে দেখার কথা জানানো হয়েছে। আপাতত ছয় ছাত্রছাত্রীকে বহিষ্কারের সিদ্ধান্তই বহাল রেখেছে কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+