Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুষলধারে বৃষ্টির মাঝেই বজ্রপাত কাড়ল ৬ প্রাণ, বিহার-উত্তরপ্রদেশের পর মৃত্যু মুর্শিদাবাদেও

করোনা প্রতিদিনই প্রাণ কেড়ে চলেছে। একই মধ্যে ফের হানা দিল দুর্যোগ। মুষলধারে বৃষ্টির সঙ্গে আকাশভাঙা বজ্রপাতের বলি হল ছ-জন।

করোনা প্রতিদিনই প্রাণ কেড়ে চলেছে। একই মধ্যে ফের হানা দিল দুর্যোগ। মুষলধারে বৃষ্টির সঙ্গে আকাশভাঙা বজ্রপাতের বলি হল ছ-জন। মুর্শিদাবাদের সাগরদিঘি ও ভরতপুরে বাজ পড়ে মৃত্যু হল ছ-জনের। দক্ষিণবঙ্গে জাঁকিয়ে বর্ষা শুরুর দিনই ঘটে গেল দুর্ঘটনা। উল্লেখ্য, বিহার ও উত্তরপ্রদেশে একই দিনে ১১৬ জনের মৃত্যু হয় বাজ পড়ে।

মুষলধারে বৃষ্টির মাঝেই বজ্রপাত, মুর্শিদাবাদে মৃত ৬

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেইমতো উত্তরের পর দক্ষিণেও বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পরই শান্তির বৃষ্টি নামে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি নামে। মুর্শিদাবাদে আবার মুষলধারে বৃষ্টির মধ্যে বজ্রপাতের প্রকোপে ছ-জনের মৃত্যু হয়।
আবহবিদরা জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখার জেরে এই বৃষ্টি। ওড়িশার উপর ঘূর্ণাবর্ত বিরাজ করছে। রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর ফলে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ছিল। সেইমতো শনিবার সন্ধ্যার পরই বৃষ্টি শুরু হয়। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।
হাওয়া অফিস জানিয়েছে, ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মিলেছে। উত্তরবঙ্গে অতিবৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+