শুভেন্দুর সঙ্গে একঝাঁক সংখ্যালঘু নেতাও বিজেপিতে! রাজ্য রাজনীতিতে নয়া টুইস্ট

তৃণমূল বা অন্য দল ভেঙে শুধু বিধায়ক বা নেতা-নেত্রীরাই নন, শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন একঝাঁক সংখ্যালঘু নেতাও। তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা কবিরুল ইসলাম-সহ পাঁচজন সংখ্যালঘু নেতা যোগ দিলেন বিজেপিতে।

তৃণমূল বা অন্য দল ভেঙে শুধু বিধায়ক বা নেতা-নেত্রীরাই নন, শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন একঝাঁক সংখ্যালঘু নেতাও। তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা কবিরুল ইসলাম-সহ পাঁচজন সংখ্যালঘু নেতা যোগ দিলেন বিজেপিতে। যে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক তকমা লাগানো হয়, সেই দলেই যোগ দিয়ে সংখ্যালঘু নেতারা বিশেষ বার্তা দিলেন।

৬ জন সংখ্যালঘু নেতা বিজেপিতে, ভোটব্যাঙ্কে থাবা

৬ জন সংখ্যালঘু নেতা বিজেপিতে, ভোটব্যাঙ্কে থাবা

অমিত শাহের মঞ্চে উপস্থিত হয়ে শুভেন্দুর হাত শক্ত করতে এলেন ৬ জন সংখ্যালঘু নেতা। শুভেন্দুর বিজেপিতে যোগদানের সঙ্গে সঙ্গে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কেও ভাঙন দেখা দিল। ছ-জন সংখ্যালঘু নেতা অমিত শাহের মঞ্চে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান রাজ্য রাজনীতিতে নয়া মোড় আনবে বলেই মনে করছে বিজেপি।

মুকুলের পর শুভেন্দুও ভাঙালেন সংখ্যালঘু নেতাদের

মুকুলের পর শুভেন্দুও ভাঙালেন সংখ্যালঘু নেতাদের

মুকুল রায় বিজেপিতে যোগদানের পর সংখ্যালঘুরা বিজেপিমুখো হতে শুরু করেছিল। শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানোর পরও সেই একই ছবি দেখা গেল। বিজেপির মঞ্চে উপস্থিত হয়ে এদিন সংখ্যালঘু নেতার গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন। এর ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের চিন্তা আরও বেড়ে গেল।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যে সব সংখ্যালঘু নেতারা

তৃণমূল ছেড়ে বিজেপিতে যে সব সংখ্যালঘু নেতারা

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন সংখ্যালঘু নেতারা। যাঁরা যোগ দিলেন, তাঁরা হলেন- ওয়াইদুল হক, পারভেজ রহমান, আলমগির খান, কবিরুল ইসলাম, কালাম হোসেন খান। একসঙ্গে এতজনের যোগদান সংখ্যালঘু ভোটব্যাঙ্কে একটা প্রভাব ফেলবেই। আর বিজেপি এভাবেই তৃণমূলকে ঘায়েল করার রাস্তা তৈরি করে রেখেছে।

৯ বিধায়ক, ১ সাংসদ-সহ বিজেপিতে যোগদানের হিড়িক

৯ বিধায়ক, ১ সাংসদ-সহ বিজেপিতে যোগদানের হিড়িক

সংখ্যালঘু নেতারা ছাড়াও শুভেন্দুর হাত ধরে এদিন ন-জন বিধায়ক, একজন সাংসদ, একজন প্রাক্তন সাংসদ, একাধিক প্রাক্তন বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। এছাড়া রয়েছেন অগণতি নেতানেত্রী। মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু ছাড়াও তৃণমূলের ছ-জন বিধায়ক। এছাড়াও একজন করে কংগ্রেস, সিপিএম এবং সিপিআইয়ের বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+