বিজেপিতে ফের বড় ভাঙন, পুরভোটের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান ৬ সদস্যের
বিজেপিতে বড়সড় ভাঙন পুরভোটের আগে, তৃণমূল কংগ্রেসে যোগদান ৬ সদস্যের
পুরভোটের আগে বিজেপিতে বড়সড় ভাঙন দেখা দিল গঙ্গার ওপারে হুগলিতে। হুগলিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৬ জন। শুধু বিজেপিতেই নয়, মিম থেকেও একজন যোগ দেন তৃণমূল কংগ্রেসে। চেতলায় ফিরহাদ হাকিমের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে এই দলবদল ঘটে। পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তাঁদের হাতে পতাকা তুলে দেন।

বিজেপিতে ভাঙন হুগলিতে
লোকসভা ভোটের পর ঝটকা দিয়েছিল বিজেপি। তৃণমূল ভাঙার খেলায় নেমেছিল তারা। কিন্তু সেই প্রবণতা রুখে এখন পাল্টা দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। একে একে বেদখল হওয়া সমস্ত প্রতিষ্ঠান উদ্ধার করে নিচ্ছে তারা। আর সিএএ-র পর বিজেপিতে ভাঙন প্রবণতা আরও বেড়েছে।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
এদিন খানাকুলের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। পঞ্চায়েত সদস্য ছাড়াও দলবদল করেন মণ্ডল সভাপতিরাও। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে তাঁরা স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন। তারপর ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করে তাঁরা চেতলার পার্টি অফিসে এসে তৃণমূলে যোগ দিলেন।

তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে নিশানা
সিএএ-এনআরসির প্রতিবাদে বিজেপি ছেড়ে তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান দলত্যাগীরা। বিজেপি ও মিমত্যাগী সদস্যদের বার্তা, বিজেপি দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সিএএ-এনআরসি করে মানুষকে মূল সমস্যা থেকে মুখ ফিরিয়ে রাখতে বাধ্য করছে। দেশ রসাতলে ডুবতে বসেছে। তাই বিজেপি ত্যাগ করে আমরা প্রতিবাদ জানালাম।

বিজেপি ভেঙে ফিরহাদের বার্তা
ফিরহাদ হাকিম বলেন, খানাকুল থেকে বিজেপির সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছেন। মিম ছেড়েও তৃণমূলে এসেছেন। এতে প্রমাণিত সিএএ-এনআরসির ভয়ঙ্করতা ওঁরা বুঝতে পেরেছেন। এখন বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠার সময় এসেছে। তাই ওরা দলবদল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থেকে বিজেপির বিরুদ্ধে লড়াউ করার অঙ্গীকার করলেন এদিন।












Click it and Unblock the Notifications