মৃত কমপক্ষে ৬ যাত্রী! ঝিটকার জঙ্গলে মর্মান্তিক দুর্ঘটনায় বাড়তে পারে মৃতের সংখ্যা
লালগড়ের ঝিটকার জঙ্গলে মর্মান্তিক বাস দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ছয় জনের। গুরুতর আহত অবস্থায় ৩৮ জন ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজে।
লালগড়ের ঝিটকার জঙ্গলে মর্মান্তিক বাস দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ছয় জনের। গুরুতর আহত অবস্থায় ৩৮ জন ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজে। আহতদের অনেকের অবস্থা এতটাই গুরুতর যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর দেড়টা নাগাদ শালবনি থেকে বেলপাহাড়ির দিকে যাচ্ছিল বাসটি। বেলপাহাড়িতে আদিবাসী সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন যাত্রীরা। ঝিটকার জঙ্গলে একটি বাঁক নেওয়ার সময় দ্রুতগতিতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয় জনের। আটত্রিশজন কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় লালগড় থানার পুলিশ। অনেকেই বলছেন, স্থানীয় মানুষ ও পুলিশ উদ্ধার কাজে হাত লাগালে ঘটনাস্থলেই মৃত্যুর সংখ্যা আরও বাড়ত। বাসটিকে তুলতে পরে ঘটনাস্থলে ক্রেন নিয়ে যাওয়া হয়।












Click it and Unblock the Notifications