কান্দি থেকে দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! শাসকদলের ৫ জন-সহ মৃত ৬
কান্দি থেকে দিঘা যাওয়ার পথে মর্মান্তির পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতা-সহ ৬ জনের। ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
কান্দি থেকে দিঘা যাওয়ার পথে মর্মান্তির পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতা-সহ ৬ জনের। ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

মঙ্গলবার রাত দশটা নাগাদ কান্দি থেকে রওনা দেয় একটি বোলেরো গাড়ি। তাতে ছিলেন, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য দেবসাগর দে(৩৮), অঞ্চল সভাপতি তথা প্যারাটিচার সমর মণ্ডল(৪৫), কান্দি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ হায়দার আলি(৫৪), পূর্ত কর্মাধ্যক্ষ কালাম শেখ( ৫৩), অসিত দাস। গাড়ির চালক ছিলেন প্রদীপ সুমার দাস। একই সঙ্গে দুটি টুরিস্ট বাসও রওনা দেয় কান্দি থেকে।
বুধবার ভোর ৫ টা ১৫ নাগাদ পূর্ব মেদিনীপুরের মারিশদায় ১১৬ বি জাতীয় সড়কে দিঘা থেকে কলকাতা গামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বোলেরো গাড়িটির। ঘটনাস্থলেই মারা যান দেবসাগর দে, সমর মণ্ডল. হায়দার আলি, কালাম শেখ এবং গাড়ির চালক প্রদীপকুমার দাস। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অপর যাত্রী অসিত দাসকে। পরে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। আহতদের নিয়ে যাওয়া হয় কাঁথি মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর আহতদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার সময় যান চলাচল বন্ধ হয়ে গেলেও, পরে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়।












Click it and Unblock the Notifications