ফুটবল খেলা নিয়ে মারধর ও বোমাবাজির ঘটনায় অগ্নিগর্ভ মিনাখাঁ, জখম ৬
ফুটবল খেলা নিয়ে মারধর ও বোমাবাজির ঘটনায় অগ্নিগর্ভ মিনাখাঁ, জখম ৬
ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের জেরে মারধর ও বোমাবাজির ঘটনায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার মিনাখাঁ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছয় জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক বছরই ইদের পরদিন একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার এই ফুটবল প্রতিযোগিতা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের মিনাখাঁর ছয়ানি ফুটবল মাঠে ৮ দলীয় ফুটবল খেলার আয়োজন করেছিল ছয়আনি ইউনাইটেড ক্লাব। জানা গিয়েছে, দুপুর তিনটে নাগাদ সেমিফাইনালে পরস্পরের প্রতিদ্বন্দ্বী করছিল কুমারজোল ফুটবল ক্লাব বনাম ছয়আনি ইউনাইটেড ক্লাব। খেলার চুড়ান্ত শেষ পর্যায়ে দুই গোলে হার ছিল কুমারজোল ফুটবল ক্লাব।
সেই সময় ফুটবলারদের মধ্যে বল বাড়ানো নিয়ে দুই খেলোয়াড়ের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। আর যার জের গিয়ে পড়ে দর্শকদের মধ্যে। হঠাৎই মাঠের মধ্যে ঢুকে কিছু দুষ্কৃতী বোমাবাজি মারধর শুরু করে। দু'দলের মধ্যে সংঘর্ষ বেধে যায় বেশ কয়েকজন জখম হয়। গুরুতর জখম হন ৬ জন।
অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে ছয়ানি ইউনাইটেড ক্লাব মিনাখাঁ বামন পুকুর ও বাবুর হাট রোড অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় ক্লাব সদস্য থেকে গ্রামবাসীরা। পরে ঘটনাস্থলে মিনাখাঁ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হঠাৎই কেন মাঠের মধ্যে ঢুকে বোমাবাজি মারধর শুরু করলো এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। না পূর্বপরিকল্পিত! তার তদন্তে নেমেছে মিনাখাঁ থানা পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে মিনাখাঁ থানার বিশাল পুলিশবাহিনী রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications