তৃণমূলের ফ্লেক্স ব্যানার হোর্ডিং ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা সল্টলেকে
তৃণমূলের ফ্লেক্স ব্যানার হোর্ডিং ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা সল্টলেকে
তৃণমূলের ফ্লেক্স ব্যানার হোর্ডিং ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে সল্টলেক সুকান্ত নগর এলাকায়। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে সল্টলেক সুকান্ত নগর এলাকায় তৃণমূল মনোনীত প্রার্থী সুজিত বসুর সমর্থনের পোস্টার, ব্যানার পুড়িয়ে দেওয়া ও ছেঁড়া হয়। অভিযোগ, বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত অনুগামীরাই এই কাণ্ড ঘটিয়েছে। বিধাননগর দক্ষিণ থানায় তৃণমূল কর্মীদের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
তবে ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটেছে এই ঘটনা। নিজেদের দোষ ঢাকতে বিজেপিকে বদনাম করছে তৃণমূল বলে দাবি বিজেপি সমর্থকদের।
অন্যদিকে, রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থীর ব্যানার ও ফ্ল্যাগ ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নিউটাউন সরদার পাড়া এলাকায়। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জির হোডিং লাগানো ছিল। সেগুলো গতকাল রাতে কেউ বা কারা ছিড়ে দেয়। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতী এই কাজ করেছে। ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়েছে টেকনসিটি থানায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, গতকাল রাতের পর এদিন সকালে স্থানীয় তৃণমূল কর্মীদের নজরে আসে বিষয়টি। তার পরই অভিযোগ করে তারা দুটি ক্ষেত্রেই তৃণমূলের হোর্ডিং বিকৃতির অভিযোগে বিজেপির বিরুদ্ধে। সেখানেও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications