প্রয়াত হলেন সিস্টার নির্মলা যোশী, বয়স হয়েছিল ৮১ বছর
কলকাতা, ২৩ জুন : প্রয়াত হলেন সিস্টার নির্মলা যোশী। মাদার টেরিজার পর তাঁরই প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটির সুপিরিয়র জেনারেল ছিলেন সিস্টার নির্মলা। আজ, মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
মিশনারিজ অফ চ্যারিটির তরফে জানানো হয়েছে, বেশ কয়েকদি ধরেই অসুস্থ ছিলেন সিস্টার নির্মলা। এবং ক্রমশই তাঁর অবস্থার অবনতি হচ্ছিল।

১৯৯৭ সালে মিশনারিজ অফ চ্যারিটির দায়িত্ব নেন সিস্টার নির্মলা। ২০০৯ সাল পর্যন্ত সুপিরিয়র জেনারেল ছিলেন তিনি। শিয়ালদহের সেন্ট জনস চার্চে তাঁর মরদেহ রাখা হয়েছে। আগামী কাল অর্থাৎ বুধবার মাদার হাউসে আনা হবে তাঁর দেহ। বিকেল ৪ টে নাগার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
২০০৯ সালে সিস্টার নির্মলার উত্তরসূরী নির্বাচিত হন সিস্টার মেরি প্রেমা।
সিস্টার নির্মলার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Sister Nirmala's life was devoted to service, caring for the poor & underprivileged. Saddened by her demise. May her soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) June 23, 2015 My deepest condolences to the Missionaries of Charity family on the passing away of Sister Nirmala.
— Narendra Modi (@narendramodi) June 23, 2015 Saddened at the passing of Sister Nirmala who headed Missionaries of Charity after Mother Teresa. Kolkata and the world will miss her
— Mamata Banerjee (@MamataOfficial) June 23, 2015 -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications