দেওরের হাতে বৌদি খুনের ঘটনায় চাঞ্চল্য রানীগঞ্জ এলাকায়

বিধবা বৌদির টাকা আত্মসাৎ করার পর তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার রানীগঞ্জ এলাকায়।

বিধবা বৌদির টাকা আত্মসাৎ করার পর তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার রানীগঞ্জ এলাকায়। এই ঘটনা জানার পর উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। মৃত সান্তনা সিংহ । এরপর পুলিশ ঘটনা স্থলে যাওয়ার পর গ্রেফতার করে মৃতার দেওর রাকেশ সিংহকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ , মৃতার পরিবারের পক্ষ থেকে দোষীর চরমতম শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডালখোলা থানার রানীগঞ্জ এলাকার বাসিন্দা উদয় সিংহের সাথে বিয়ে হয় সান্তনা সিংহের, বিয়ের দুবছরের মধ্যেই শারীরিক কারণে মৃত্যু হয় স্বামী উদয় সিংহের।

দেওরের হাতে বৌদি খুনের ঘটনায় চাঞ্চল্য রানীগঞ্জ এলাকায়

সূত্রের খবর উদয় সিংহের রেখে যাওয়া প্রায় ৯০ লক্ষ টাকার মালিক হন মৃত উদয় সিংহের বিধবা স্ত্রী সান্তনা , সেই টাকা আত্মসাৎ করার জন্য উদয়বাবুর ভাই সান্তনার দেওর রাকেশ সিং নানা প্রলোভন দেখাতে থাকে সেই প্রলোভনে পা দিয়ে বিধবা বৌদি সান্তনাকে নিজের কাছে রাখে রাকেশ ৷ এরপর টাকা আদায়ের জন্য সান্তনার উপর শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার, সান্তনা দেবীর ভাই মঙ্গল সিংহ বলেন মাঝেমধ্যেই ঝামেলা হতো এছাড়া মারধর করে টাকা তুলে নিত রাকেশ। রানীগঞ্জ থেকে ডালখোলা গিয়েছিলেন সান্তনা দেবী সেখান থেকে ফেরার পথে রাস্তার ধারে একটি জঙ্গলে সান্তনা দেবীর মাথায় আঘাত করে রাকেশ ঘটনাস্থলেই মৃত্যু হয় সান্তনা সিংহের। এরপর রাকেশই সান্তনা দেবীকে হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় ।

রাকেশ পুলিশকে বলে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এই কথা জানায়। এদিকে সান্তনা দেবীর মৃত্যুর খবর পেয়েই তাঁর ভাই মঙ্গল সরাসরি রাকেশ সিংহের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে। পুলিশেরও রাকেশর প্রতি সন্দেহ হয় এরপর তাকে আটক করে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে । রাকেশ তার বৌদিকে খুন করার কথা নিজে স্বীকার করেছে এরপরই ডালখোলা থানার পুলিশ গ্রেফতার করে রাকেশ সিংহকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয় । এই ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+