শিশির অধিকারী কি মোদীর মঞ্চেই পদ্ম শিবিরে, ভোট শুরুর মুখেই জল্পনার পারদ তুঙ্গে
নরেন্দ্র মোদীর কাঁথি সফরেই কি শিশিরবাবু পদ্ম পতাকা হাতে তুলে নেবেন? শুভেন্দু অধিকারীর পিতৃদেব শিশির অধিকারীকে নিয়ে জল্পনার পারদ চড়ল কাঁথিততে মোদীর সভার আগে।
নরেন্দ্র মোদীর কাঁথি সফরেই কি শিশিরবাবু পদ্ম পতাকা হাতে তুলে নেবেন? শুভেন্দু অধিকারীর পিতৃদেব শিশির অধিকারীকে নিয়ে জল্পনার পারদ চড়ল কাঁথিততে মোদীর সভার আগে। প্রধানমন্ত্রী মোদীর সভার আগে বিজেপি সাসংদ লকেট চট্টোপাধ্যায়ের শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ এবং মোদীর প্রতি প্রবীণ নেতার আস্থা প্রদর্শনেই গুঞ্জন ছড়িয়েছে প্রবলভাবে।

শুভেন্দু ছাড়া শিশির অধিকারীদের কোনও সত্ত্বা নেই
স্বাভাবিকভাবেই শিশির অধিকারীকে এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল। তিনি সবকিছুই ছেড়েছেন চেলে শুভেন্দু অধিকারীর উপর। তিনি স্পষ্ট করেই জানালেন, মেজ ছেলে শুভেন্দু অধিকারী যা বলবেন, তিনি তা-ই করবেন। ২০১০ সাল থেকে শুভেন্দুর কথাই তিনি বেদবাক্য বলে মানেন। শুভেন্দু ছাড়া শিশির অধিকারীদের কোনও সত্ত্বা নেই এই মুহূর্তে।

মোদীর সভায় দেখা যেতে পারে শিশির অধিকারীকে
এদিন শিশির অধিকারীর মোদীতেই আস্থা রাখা তাঁর দলবদলের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ইন্দিরা গান্ধীর স্বপ্নের নদী বন্দর সম্পূর্ণ রূপান্তরিত করা হল না। এখন একমাত্র মোদীই পারেন সেই বন্দরের স্বপ্ন পূরণ করতে। আর মোদী যদি হলদিয়া বন্দরের পূর্ণাঙ্গ রূপ দেন, সেটা হবে শ্রেষ্ঠ বন্দর। শিশিরের এই কথার পর মোদীর সভায় তাঁকে দেখা যেতে পারে বলে জল্পনা বেড়েছে।

অবিভক্ত মেদিনীপুরেই তৃণমূলের রেজাল্ট খারাপ হবে
তারপর শিশির অধিকারী স্পষ্ট করেই জানিয়েছেন, নন্দীগ্রামে শুভেন্দুই জিতবেন। নন্দীগ্রামে মমতাকে ডেকে আনা ভুল ছিল। প্রচারে তিনি ছেলের পাশেই থাকবেন বলে। প্রয়োজনে ছেলের হয়ে প্রচারেও যাবেন তিনি। তিনি মনে করেন, শুধু নন্দীগ্রামে নয়, অবিভক্ত মেদিনীপুরেই তৃণমূলের রেজাল্ট খারাপ হবে।

মেদিনীপুরের রাজনীতি পুরোপুরি শুভেন্দুর নিয়ন্ত্রণে
জেলা তৃণমূল চেয়ারম্যান হয়েও শিশির অধিকারী বলছেন, মেদিনীপুরের রাজনীতি পুরোপুরি শুভেন্দুর নিয়ন্ত্রণে। ফলে শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমে ঠিক করেনি দল। তবে সরাসরি যখন যুদ্ধ হচ্ছে, তখন সরাসরি যুদ্ধ হোক। আমি ছেলের পাশেই থাকব। শুভেন্দু বললে প্রচারেও যাব। বাবা হয়ে ছেলের পাশেই তো থাকা উচিত। এত বিভাজনের রাজনীতি কোনওদিন ভাবিনি।












Click it and Unblock the Notifications