Sisir Adhikari: লোকসভায় কাঁথি থেকে ফের প্রার্থী? কিন্তু কোন দলের? স্পষ্ট জবাব শিশিরের
Sisir Adhikari: কাঁথির মানুষ চাইলেও সামনের লোকসভা ভোটে দাঁড়ানোটা পরিবারের উপরই নির্ভরশীল। এমনটাই বললেন কাঁথি লোকসভা কেন্দ্রের (Loksabha Election) সাংসদ শিশির অধিকারী। গত ১৯ শের লোকসভা ভোটে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে তৃনমুলের প্রার্থী হয়ে ময়দানে নেমেছিলেন তিনি।
আর সেই সময় ১ লাখেরও বেশি ভোটে জয়লাভ করেছিল বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী (Sisir Adhikari)। সামনেই লোকসভা ভোট। এবারেও কি কাঁথি কেন্দ্র থেকেই প্রার্থী হচ্ছেন শিশির অধিকারী? যদি হন তাহলে কোন দলের হয়ে লড়বেন?

এমনই বেশ প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে কাঁথি জুড়ে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে অধিকারী পরিবারের রাজনৈতিক স্ট্র্যাটেজি। শাসকের মুকুট ছেড়ে অধিকারী পরিবারের রাজনৈতিক মস্তকে এখন বিরোধী মুকুট। এমনকি শিশির অধিকারী (Sisir Adhikari) একাধিকবার তৃণমুলের সাংসদ থেকেও দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এহেন রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবীন সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari) সামনের লোকসভা ভোটে কি আবারও প্রার্থী হচ্ছেন?? যদি প্রার্থী হন তবে কোন দলের হবেন?? আর এই বিষয়টি নিয়ে শিশির অধিকারীকে প্রশ্ন করা হয়। প্রশ্ন ছিল মানুষ চাইলে সামনের লোকসভা ভোটে আপনি প্রার্থী হবেন??
যদি হন তাহলে কোন দলের হয়ে দাঁড়াবেন?? এসব প্রশ্নের উত্তরে প্রবীণ সাংসদ শিশির অধিকারীর (Sisir Adhikari) বলেন -- সামনের লোকসভা ভোটে দাঁড়ানোটা আমার পরিবারের ওপর ডিপেন্ড করছে। কারন আমি বর্তমানে পরিবারের কিছু মানুষের উপর র্নিভর করি। তারা যা বলবেন সেটাই করব আমি। অর্থাৎ প্রার্থী হওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে পরিবারের উপর ছেড়ে দিয়েছেন শিশির অধিকারী।
সংসদ পদ বজায় রাখার ক্ষেত্রে পরিবারের সিদ্ধান্তে অটুট থাকলেও সামনের লোকসভা ভোটে আবারও প্রার্থী হতে পারেন শিশির অধিকারী (Sisir Adhikari)। এমনই গুঞ্জন। তবে সেটা কোন দলের সে বিষয়ে কোনও মন্তব্য করলেন না প্রবীণ সাংসদ শিশির অধিকারী। তবে এই বিষয়টি স্পষ্ট যে পরিবার চাইলে আবারো কাঁথি লোকসভা কেন্দ্রে লড়তে রাজি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী।












Click it and Unblock the Notifications