'আমার পরিবারকে আক্রমণ করলে ছাড়ব না, কুণাল ঘোষ পূর্ব মেদিনীপুর এলেই ঘেরাও '! সম্মুখ সমরে নেমে হুঙ্কার শিশিরের

'কুণাল ঘোষকে ছাড়বে না কর্মীরা' ঠিক এই বার্তা দিয়ে পূর্ব মেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শিশির অধিকারী দলেরই অপর নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে কার্যত হুঙ্কার দিয়েছেন। ছেলে শুভেন্দু, সৌমেন্দু বিজেপিতে যাওয়ার পর থেকেই শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলের অন্দরে গুঞ্জন শুরু হয়। এমন এক পরিস্থিতিতে অধিকারী গড়়ে শিশিরের পদ তৃণমূল কাড়তেই কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা জবাবে সুর চড়ালেন শিশির।

অধিকারী পরিবার, মর্যাদা ও শিশিরের তোপ

অধিকারী পরিবার, মর্যাদা ও শিশিরের তোপ

এক টেলিভিশন সাক্ষাৎকারে শিশির অধিকারী সাফ ভাষায় জানান, ' আমি কাদা ছোড়াছুড়িতে নেই। ... কিন্তু পরিবার এক। গভীরভাবে এক । আমার পরিবাকে আক্রমণ করলে আমি কিন্তু ছাড়ব না।' অন্যদিকে অপর এক সংবাদমাধ্যমের একান্ত সাক্ষাৎকারে সরাসরি কুণাল ঘোষের অধিকারী পরিবারের মন্তব্য নিয়ে পাল্টা জবাব দিয়ে শিশির অধিকারী বলেন, 'পরিবারকে জড়িয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন কুণাল।.. কুণাল ঘোষকে ছাড়বে না কর্মীরা।'

 কুণালকে সরাসরি তোপ

কুণালকে সরাসরি তোপ

এক টিভি চ্যানেলের একান্ত সাক্ষাৎকারে শিশির অধিকারী বলেন,' কুণাল ঘোষকে ছাড়বে না কর্মীরা। পূর্ব মেদিনীপুরে এলে ঘেরাও করা হবে।' অপর এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শিশির অধিকারীর স্পষ্ট বার্তা কুণাল সম্পর্কে ' ও তৃণমূলের মুখপাত্র হোক বা যেই হোক না কেন , সারদার উচ্চপদে থেকে অনেক টাকা ও নিয়েছে। একজন রিপোর্টার ছিলেন সারদা সংস্থায়। ১৬ লক্ষ টাকা বেতন পেতেন। ভারতের মতো অর্থনীতিতে কে এত টাকা পায়?' শিশিরবাবুর দাবি, ওই টাকা গরীবের টাকা, ওই টাকা ফেরত দিক, নাহলে ওকে ঘেরাও করা হবে।

শুভেন্দু প্রসঙ্গে শিশির

শুভেন্দু প্রসঙ্গে শিশির

শিশির অধিকারীকে প্রথম দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে, পরে দলের জেলা সভাপতির পদ থেকে অপসারিত করা হয়। এর আগে তাঁরই পরিবারের দুই সন্তান শুভেন্দু মেগ ইভেন্টে অধিকারী গড়ের বুকে যোগ দেন বিজেপিতে। শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আসেন তাঁর ভাই সৌমেন্দু। এই পরিস্থিতি প্রসঙ্গে শিশিরবাবু এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষৎকারে জানান, 'শুভেন্দু আর আমার রাজনীতি আলাদা। কিন্তু পরিবার এক। গভীরভাবে এক।'

কুণাল কী বলছেন?

কুণাল কী বলছেন?

এদিকে, বাংলার এক নামী সংবাদমাধ্যমের একান্ত সাক্ষাৎকারে কুণাল ঘোষ বলেন, মিডিয়ায় কার কত বেতন হবে, সেটা কি শিশির অধিকারী ঠিক করবেন? এরপর শিশির অধিকারীর দেওয়া ঘেরাও হুমকি সম্পর্কে কুণাল ঘোষ বলেন, শিশিরবাবুকে বলব আমি খেতে ভালোবসা। তা গরম সিঙ্গারা, জিলিপির ব্যবস্থা করবেন।সারদা নিয়ে কথা হবে। সারদার কর্তা সুদীপ্ত সেন যে চিঠি দিয়েছে, সেই কপিও দিতে আসব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+