সিঁথি কাণ্ড : রাজকুমারের মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে নানা রহস্য
সিঁথি কাণ্ড : রাজকুমারের মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে নানা রহস্য
পুলিশি লকআপে রাজকুমার সাউয়ের মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে নানা রহস্য। পুলিশ হেফাজতে তার মৃত্যু, ফলে স্বভাবতই পুলিশের বিরুদ্ধে উঠছে অভিযোগ।

চুরির ঘটনায় পুলিশ সূত্রে খবর আশুরা বিবি কল চুরি করে এই রাজ কুমার সাহুকে বিক্রি করেছিল। কিন্তু আশুরা বিবি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন তাকে মিথ্যে কথা বলার জন্য পুলিশ ধরে নিয়ে এসেছে। এবং এই ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল। তাহলে কি নেপথ্যে টাকা? এই সমস্ত বিষয়ে তদন্তে নামবে হোমিসাইড শাখার পুলিশ।
তারা সিঁথি থানা আসবেন এবং সমস্ত সিসিটিভি দেখবেন। তারপরেই তদন্ত হবে। মূলত ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কোনওরকম তথ্য পাওয়া পুলিশের কাছে দুস্কর ব্যাপার। কারণ যে তদন্তকারী অফিসাররা ইনভেস্টিগেশন রুমে এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, সেই ব্যবসায়ীকে মারা হয়েছিল কিনা, সেই সমস্ত তথ্য পাওয়া যাবে না। কারণ ঘরের কোনও সিসিটিভি ফুটেজ ছিল না।












Click it and Unblock the Notifications