সিঙ্গুর রায় নিয়ে কোন রাজনৈতিক দল কী বলছে!

কলকাতা, ৩১ আগস্ট : সিঙ্গুরের জমি নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। ২০০৬ সালে বাম সরকার যেভাবে জমি অধিগ্রহণ করেছিল কৃষকদের কাছ থেকে তা অবৈধ ছিল বলেই রায় দিয়েছে শীর্ষ আদালত। আদালতের রায়ে খুশির হাওয়া সিঙ্গুরে।

কিন্তু কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। আসুন একঝলকে দেখে নেওয়া যাক।

সিঙ্গুর রায় নিয়ে কোন রাজনৈতিক দল কী বলছে!

মমতা বন্দ্যোপাধ্য্যা (মুখ্যমন্ত্রী)

এর জন্য গত ১০ বছর ধরে অপেক্ষা করছি। এই জয় চোখের জল মেশানো। এখন আমি শান্তিতে মরতে পারি। সে দিনের সরকারি সিদ্ধান্ত একটি ঐতিহাসিক আত্মহত্যা ছিল। কৃষক আন্দোলনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে এই সিঙ্গুর পর্ব।

জোর করে জমি নয়, এটা প্রতিষ্ঠিত করেছি আমরা। আমরাই বলেছি জোর করে জমি অধিগ্রহণ বেআইনি। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা আজ প্রমাণিত।

সূর্যকান্ত মিশ্র (সিপিএম নেতা)

দুই বিচারপতির বেঞ্চের একজন বলেছেন সিঙ্গুর জমি অধিগ্রহণ বেআইনি একজন বলেছেন বেআইনি কিছু না। তবে দুজনেই এক মত হয়েছেন যে কৃষকদের জমি ফেরত দেওয়া যেতে পারে। যখন ২০১২ সালে সরকার জমি বিল আনার কথা বলে তখন আমরা বিরোধিতা করিনি। বলেছিলাম, আপনাদের মানুষ নির্বাচিত করে এনেছেন। আপনারা চাইলে জমি ফেরত দিতে পারেন।

আবদুল মান্নান (কংগ্রেস)

সিঙ্গুর নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে কৃষকদের জমি ফিরিয়ে দিতে হবে। আমি সরকারের কাছে আবেদন করব যেন কৃষকদের জমি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। সেই জমিতে কৃষকরা ফের চাষ করতে পারেন।

বাবুল সুপ্রিয় (বিজেপি)

সিঙ্গুর রায়কে স্বাগত জানাচ্ছি। এটা অবশ্যই ঐতিহাসিক রায়। তবে সরকারকে অনুরোধ করব ইচ্ছুক চাষিরা যেভাবে ক্ষতিপূরণ পেয়েছে সেভাবেই অনিচ্ছুক চাষিদের জন্যও যদি ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় ভাল। কারণ। দুজনেই সমান লাভবান হোক সেটাই কাম্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+