সিঙ্গুরে জমি জরিপের কাজ শুরু হল ধর্মঘটের দিনেই

কলকাতা, ২ সেপ্টেম্বর : ২০০৬ সালে সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ সুপ্রিম কোর্টের এই রায় ঘোষনার পর থেকে উৎসবে সামিল হযেছে সিঙ্গুর । অন্যদিকে ১২ সপ্তাহের মধ্যে জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছিল আদালত, তা কার্যকর করতে গতকাল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্তাদের দায়িত্ব ভাগ করে দেন। সেই মতো আজ থেকেই সিঙ্গুরে জমি জরিপের কাজও শুরু হয়ে গেল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন, আদালত যে সময়সীমা দিয়েছে তার মধ্যেই কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হবে। সেই কথা মতোই আজ থেকে সরকারি আধিকারিকেরা জমি জরিপ এবং জমি সমীক্ষার কাজ শুরু করে দিয়েছেন। জমি জরিপের কাজ শেষ হতে প্রায় ২ সপ্তাহ সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

সিঙ্গুরে জমি জরিপের কাজ শুরু হল ধর্মঘটের দিনেই

জমি জরিপের কাজ সম্পন্ন হলেই হুগলি জেলা প্রশাসনকে কাজে লাগিয়ে যে সমস্ত অনিচ্ছুক কৃষক ক্ষতিপূরণ নেননি তাদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করা হবে। এর সঙ্গে জমি হস্তান্তরের কাজও শুরু করে দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন সিঙ্গুর এবং রাজ্যের অন্যান্য জেলা গুলিতে ২ সেপ্টেম্বর 'সিঙ্গুর দিবস' পালন করতে। সেই মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মঘটের দিনে তৃণমূল কর্মী-সমর্থকরা তাই আবির মেখে, মিছিল করে উৎসবে সামিল হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+