Singur Case: 'মোদীকে মমতার উপহারের মাশুল গুনছে রাজ্য', সিঙ্গুর রায় নিয়ে কটাক্ষ সেলিমের
িসঙ্গুর মামলায় যে রায় দিয়েছে ট্রাইব্যুনাল তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন বাম নেতারা। সিপিএমের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম এক্স হ্যান্ডেলে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য এবং হিংসাত্মক নীতির মাশুন গুণছেন রাজ্যবাসী।
প্রসঙ্গত উল্লেখ্য সিঙ্গুর মামলায় আজ রাজ্য সরকারকে ২০১৬ সাল থেকে ১১ শতাংশ সুদ সহ ৭৬৬ কোটি টাকা জরিমানা হিসেবে টাটা মোটরসকে দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রাজ্য সরকারের পক্ষ অবশ্যই এটা একটা বড় ধাক্কা। কারণ একদিকে কোষাগার শূন্য বলে যেখানে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় সিঙ্গুর মামলার এই িনর্দেশ যে বড় ধাক্কা তাতে কোনও সন্দেহ নেই।

এই রায় প্রকাশ্যে আসার পর থেকেই বাম মহলে যে খুশির হাওয়া তা আর বলার অপেক্ষা রাখে না। সঙ্গে সঙ্গে মহম্মদ সেলিম এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়া একটি উৎপাদন মূলক কারখানার সঙ্গে চাকরিপ্রার্থীদের স্বপ্নকে গুঁড়িয়ে দেওয়ার গুণাগার দিতে হচ্ছে। মোদীকে মমতার উপহার দেওয়ার বিলম্বিত দায় গুণছে রাজ্য। মমতা ব্যানার্জি উৎপাদনের জন্য তৈরি গাড়ি কারখানা নরেন্দ্র মোদীর গুজরাতকে উপহার দিয়েছিলেন।এবং ধ্বংস করেছিলেন বাংলার ভবিষ্যৎ। বামফ্রন্ট তাঁর এই বিশ্বাসঘাতকতাকে কোনওদিন ক্ষমা করবে না।'
সিঙ্গুর মামলার রায় নিয়ে তোপ দেগেছেন বাম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। মমতা সরকারকে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড় করিয়ে দিল এই রায়। িতনি আরও বলেছেন মমতা ক্ষমতায় আসার জন্য যা যা অপকর্ম করেছেন তার ক্ষত আস্তে আস্তে বেরোচ্ছে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্দেশ নিয়ে মমতা সরকারকে কটাক্ষ করে বলেছেন, বাংলার শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছেন মমতা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications