সিংহ বিক্রমে দুঃস্থদের পাশে, প্রতিদিনই নতুন এলাকায় পৌঁছনোর চেষ্টা 'সিংহ বাহিনী'র
সারা দেশ জুড়ে চলছে করোনা ভাইরাস লকডাউন। রাজ্যেও তা জারি রয়েছে। কিন্তু এই মুহুর্তে সব থেকে বেশি অসহায় দিন আনে দিন খাওয়া মানুষগুলোর। প্রত্যন্ত এলাকার মানুষজনও অসুবিধায় পড়েছেন।
সারা দেশ জুড়ে চলছে করোনা ভাইরাস লকডাউন। রাজ্যেও তা জারি রয়েছে। কিন্তু এই মুহুর্তে সব থেকে বেশি অসহায় দিন আনে দিন খাওয়া মানুষগুলোর। প্রত্যন্ত এলাকার মানুষজনও অসুবিধায় পড়েছেন। তবে তাঁদের সাহায্যের জন্য অনেক স্বেচ্ছাসেবী সংস্থাই ঝাঁপিয়ে পড়েছে। পিছিয়ে নেই সিংহ বাহিনীও। ২০১৮ সাল থেকে কলকাতা তথা রাজ্যের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে এই সংস্থার সদস্যরা।

কলকাতার পথবাসীদের সাহায্য
সাধ্য মতো কলকাতার পথবাসীদের একাংশের পাশে দাঁড়িয়েছে সিংহবাহিনী। কাজটি তারা চালিয়ে যাচ্ছে একেবারে লকডাউন শুরুর সময় থেকে। পথবাসীরা ছাড়াও, ফ্লাইওভারের নিচে বসবাসকারীদের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হচ্ছে। প্রতিদিন কমপক্ষে ১৫০ জনকে এই সধরনের সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে।

বয়স্ক ও দুঃস্থদের পাশে
সংগঠনের বেশ কিছু সদস্য লকডাউনে ঘরবন্দি বয়স্কমানুষদের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। এক অন্ধ দম্পতি তপন দে ও তাঁর স্ত্রী ও তাঁদের ৪ সন্তানের পাশে দাঁড়ানোর খবরও উল্লেখ করার মতো। তপন দে শিয়ালদহ স্টেশনে ক্যান্ডি বিক্রি করেন। কিন্তু লকডাউনের জেরে দীর্ঘদিন কোনও আয় নেই এই পরিবারের।

জেলায় জেলায় সাহায্যের হাত
লকডাউনে সময়ে সিংহবাহিনী ছটি জেলার প্রায় ৩৭০০ মানুষকে একমাসের অত্যাবশ্যকীয় খাবার তুলে দিয়েছে। প্রায় ২৯৮০ জন শ্রমিকের হাতে তুলে দিয়েছে ২ মাসের রেশন। ৩৩০০ মানুষকে ১০ দিনের, ৭৩৮৬ জনকে ৭ দিনে রেশন তুলে দেওয়া হয়েছে। সংস্থার প্রেসিডেন্ট দেবদত্ত মাঝি জানিয়েছেন, তাঁরা শুধু এই সংকটের সময়েই নয়, সারা বছরই গরিব মানুষের পাশে থাকেন। এখনও পর্যন্ত যেসব মানুষদের পাশে তাঁরা দাঁড়িয়েছেন, সেই সংখ্যাটা ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এঁদের অনেকেই রাজ্যের পশ্চিমের জেলাগুলির বাসিন্দা।

দিল্লির দাঙ্গা বিধ্বস্তদের পাশে
দিল্লির দাঙ্গা বিধ্বস্ত মানুষজনের পাশেও তাঁরা দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন সিংহ বাহিনীর প্রেসিডেন্ট। তিনি আরও জানিয়েছেন, তাঁদের কাজে সাহায্য করছেন চলচ্ছিত্র নির্মাতা মনীশ মুন্দ্রা। বিদেশে বসবাসকারী ভারতীয়রাও তাঁদের পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তিনি। সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন তাঁদের সংগঠনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।












Click it and Unblock the Notifications