অ্যাকাউন্টের ৯৯৯ কোটি খুইয়ে স্বস্তি রূপো ব্যবসায়ীর!

৯৯৯ কোটি টাকা খুইয়ে স্বস্তি পেলেন ব্যবসায়ী! লোকে ১০ টাকা খোয়ালে হা-হুতাশ করেন, এ ব্যক্তি ৯৯৯ কোটি খুইয়ে আনন্দ করছেন।

কলকাতা, ২৬ ডিসেম্বর : ৯৯৯ কোটি টাকা খুইয়ে স্বস্তি পেলেন ব্যবসায়ী! লোকে ১০ টাকা খোয়ালে হা-হুতাশ করেন, এ ব্যক্তি ৯৯৯ কোটি খুইয়ে আনন্দ করছেন। নোট ধাক্কায় এমনই 'দৃশ্য'-এর সাক্ষী থাকল বাংলার শিলিগুড়ি। এটিএমে স্লিপে নিজের অ্যাকাউন্টে বিপুল ওই টাকার পরিমাণ দেখে 'আত্মারাম খাঁচা' হয়ে গিয়েছিল রূপো ব্যবসায়ীর।

গ্রেফতার হতে হবে না তো! আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল তাঁকে। অবশেষে সেই আতঙ্কের অবসান। এদিন ব্যাঙ্কে গিয়ে পাসবই আপডেট করে জানতে পারলেন ভুতুড়ে ৯৯৯ কোটি অ্যাকাউন্ট থেকে হাপিশ হয়ে গিয়েছে। আর তাহলে ভয়ের কিছু নেই।

অ্যাকাউন্টের ৯৯৯ কোটি খুইয়ে স্বস্তি রূপো ব্যবসায়ীর!

গত শনিবার এটিএমে টাকা তুলতে গিয়েই চক্ষু চরকগাছ হয়ে যায় রূপো ব্যবসায়ী সুরজে রাও রাজারাম যাদবের। অ্যাকাউন্টে ৯৯৯ কোটি টাকা! কোথা থেকে এল এত টাকা? কোনও জবাব ছিল না তাঁর কাছে। বিস্মিত হয়ে গিয়েছিলেন দেখে। তারপর এক এক করে তিনটি এটিএমে ব্যালেন্স এনকোয়ারি করে দেখেছিলেন স্লিপে ৯৯৯ কোটি টাকা রয়েছে। তারপর শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

এদিন ব্যাঙ্ক খুলতেই মহারাষ্ট্রের বাসিন্দা ব্যাঙ্ক শিলিগুড়ির অফ ইন্ডিয়ার শাখায় গিয়ে পাসবই আপডেট করান। দেখেন পূর্বে যে পরিমাণ টাকা ছিল, তা-ই রয়েছে। বিদায় নিয়েছে ভুতুড়ে ৯৯৯ কোটি টাকা। বিরাট চিন্তা থেকে নিষ্কৃতি মিলেছে তাঁর।

উল্লেখ্য, রাজারামের অ্যাকাউন্ট মহারাষ্ট্রের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় খোলা হয়েছিল। ব্যাঙ্কের কোনও প্রযুক্তিগত সমস্যাতেই এই ঘটনা ঘটতে পারে। খতিয়ে দেখা হচ্ছে। নজর রাখছে আয়কর দফতরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+