গোহারা তৃণমূল! জোট হলে বদলে যাবে রাজ্যের রাজনৈতিক চিত্র, ফের দেখাল শিলিগুড়ি
জোট হলে কি বদলে যাবে রাজ্যের রাজনৈতিক ছবিটা! এমন ভাবনা যে অমূলক নয়, তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শিলিগুড়ি।
জোট হলে কি বদলে যাবে রাজ্যের রাজনৈতিক ছবিটা! এমন ভাবনা যে অমূলক নয়, তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শিলিগুড়ি। ফের তৃণমূলকে গোহারা হারিয়ে পঞ্চায়েত ভোটের আগে বার্তা দিল বাম-কংগ্রেস জোট। শাসকদলকে একেবারে ১৩-২ ব্যবধানে উড়িয়ে দিল তারা। আর এই জয়ের পর দাবি উঠে গেল জোট করে লড়লে বহু পঞ্চায়েত, সমিতি কিংবা জেলা পরিষদে তারা হিসাব উল্টে দিতে পারেন।

বাম ও কংগ্রেস জোট গড়লে যে ভালো ফল করবে, তা বোঝা গেল শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন নির্বাচনে। ১৫টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী হন বাম-কংগ্রেস জোট প্রার্থীরা। আর মাত্র দুটি আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস। বিজেপি এখানে খাতা খুলতে পারেনি।
এ প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বলেন, এই নমুনা আমরা এর আগেও দেখিয়েছি। আবারও দেখালাম। সত্যিকারের জোট হলে এখনও কলকে পাবে না তৃণমূল। তৃণমূলের উন্নয়ন-তত্ত্ব নিমেষেই উভে যাবে। শিলিগুড়ির মানুষ তা আবার দেখিয়ে দিয়েছে। এই ফল দেখে অনেকেই বলতে শুরু করেছেন, যদি সুষ্ঠু ও অবাধ ভোট হত গোটা রাজ্যের ফল এমনই হত।

উল্লেখ্য, সবং-নোয়াপাড়া-উলুবেড়িয়ায় পর্যুদস্ত হওয়ার মহেশতলায় বাম-কংগ্রেস জোট গড়ে লড়তে উৎসাহী। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে একপ্রস্থ কথা বলেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কংগ্রেস বামেদের প্রস্তাব মেনে মহেশতলা নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেওয়ার পক্ষে।
হায়দরাবাদ পার্টি কংগ্রেসে বঙ্গ সিপিএম কংগ্রেসের সঙ্গে সমাঝোতা করে চলার সায় পেয়ে গিয়েছে। তারই সূত্র ধরে রাজ্যে ফের জোটের বাতাবরণ চলছে। কংগ্রেস-বাম জোট গড়ে লড়ার পক্ষে। এমনকী পঞ্চায়েতেও জোট গড় লড়তেও প্রস্তুত বাম-কংগ্রেস শিবির। তৃণমূলের অপশাসন-সন্ত্রাসের বিরুদ্ধেই তারা জোট বাঁধতে চাইছেন।












Click it and Unblock the Notifications