একাধিক দাবিতে উত্তরকন্যা অভিযান শিক্ষকদের, উত্তপ্ত উত্তরবঙ্গ
পশ্চিমবঙ্গ ভোকেশনাল শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষা কর্মীরা আজ বিভিন্ন দাবিতে উত্তরকন্যা অভিযান চালায়।
পশ্চিমবঙ্গ ভোকেশনাল শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষা কর্মীরা আজ বিভিন্ন দাবিতে উত্তরকন্যা অভিযান চালায়। বিক্ষোভ প্রদর্শন করতে থাকা শিক্ষকরা জানান, আজ তারা নিজের দাবিগুলো নিয়ে উত্তর কন্যার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

তাঁরা জানান, আজ শিক্ষা বিভাগের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি নিয়ে স্বারকলিপি দেওয়ার জন্য তাঁরা মিনি সচিবালয় উত্তরকন্যার কাছে তিন বাতি মোড় থেকে এক মিচ্ছিল বের করেছিলেন।
এরপর তারা মিছিল শুরু করে এগোলে বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর রাস্তায় পুলিশ তাদের আটকে দেয়। পুলিশ তাদের উত্তরকন্যার দিকে যেতে দেয়নি। পুলিশ ও শিক্ষকের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে সংগঠনের সাতজনকে পুলিশ উত্তর কন্যায় স্মারকলিপি প্রদানের অনুমতি দেয়।












Click it and Unblock the Notifications