তাপের দাপটে কলকাতাকে হার মানাল শিলিগুড়ি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
সোমবার সকাল থেকে আকাশ পরিষ্কার। আর দিনটা যে আর্দ্রতাজনিত অস্বস্তির হতে চলেছে, তাও সকালেই আভাস মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছেন এদিন রাজ্যের আটজেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। আর সাত জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
সোমবার সকালে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ৭ জুন বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে।

এই দুদিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যে কারণে আবহাওয়া দফতরের তরফে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া আগামী দিন কয়েকে দিনের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৬ জুন মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এদিন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ জুন বুধবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এর সঙ্গে হাওড়া, হুগলি, পুরুলিয়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তন হবে না।

আবহাওয়া দফতর সোমবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টাতেও কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রয়েছে। ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৮.৩)
বহরমপুর (৩০)
বাঁকুড়া (২৭.৮)
বর্ধমান (২৬.৮)
কোচবিহার (২৪.৪)
দার্জিলিং (১৫.৪)
কালিম্পং
দিঘা (২৮.২)
কলকাতা (২৯.৮)
দমদম (২৯.৮)
কৃষ্ণনগর (২৯.৬)
মালদহ (২৮.৭)
মেদিনীপুর (২৬.৬)
শিলিগুড়ি (২৮.৬)
শ্রীনিকেতন (২৭.৪)
সুন্দরবন (৩০)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৪১.৬)
বহরমপুর (৪০.৬)
বাঁকুড়া (৪১.৪)
বর্ধমান (৪০)
কোচবিহার (৩৬.৩)
দার্জিলিং (২৪.৮)
কালিম্পং
দিঘা (৩৭.২)
কলকাতা (৩৭.২)
দমদম (৩৮.৫)
কৃষ্ণনগর ( ৪০)
মালদহ (৪২)
মেদিনীপুর (৩৯.২)
শিলিগুড়ি (৩৯.৩)
শ্রীনিকেতন (৪০.৪)
সুন্দরবন (৩৫.৫)












Click it and Unblock the Notifications