বহরমপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু শিলিগুড়ি বিজেপি জেলা সভাপতির

বহরমপুরের কাছে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শিলিগুড়ি জেলা বিজেপি সভাপতি অভিজিত রায়চৌধুরীর। শনিবার ভোর রাতে বহরমপুর শহর লাগোয়া ভাকুডিতে, ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের চিকিত্সা চলছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বহরমপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু শিলিগুড়ি বিজেপি জেলা সভাপতির

পুলিশ জানায় যে অভিজিত রায়চৌধুরী গাড়িতে করে কলকাতা থেকে শিলিগুড়ি ফিরছিলেন। ভাকুডি এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই গাড়ির। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে এই বিজেপি নেতার।

এই মৃত্যুর খবর শোনার পর শোকের ছায়া বহরমপুরের বিজেপি নেতাদের মধ্যে। মুর্শিদাবাদ জেলার বিজেপি সভাপতি গৌরী শংকর দাস বলেন, ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে। দলের কাজে শুক্রবার কলকাতায় গিয়েছিলেন অভিজিত। এইদিন তিনি ফিরছিলেন। তিনি বসেছিলেন চালকের পাশে। যে লরিটি ধাক্কা মারে তার খোঁজ করছে পুলিশ।

যে চারজন আহত হয়েছেন তাদের মধ্যে আছেন রোহিত ঘোষ। তিনি পুলিশকে জানিয়েছেন যে তাদের গাড়ির সামনে কোনও জন্তু চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময়ে সামনের দিক থেকে দ্রুত গতিতে আসা লরি তাদের গাড়িতে ধাক্কা মারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+