অবরোধ হটাতে নিজের সংগঠনের কর্মীদের দিকেই লাঠি হাতে তেড়ে গেলেন মমতার মন্ত্রী!

পূর্ব বর্ধমানের গলসিতে তৃণমূল নেতা ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বাধীন জমিয়ত উলমা-এ-হিন্দ চলা জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে আটকে পড়ল করোনা ভ্যাকসিনের গাড়ি। কৃষি আইন বাতিলের দাবিতে গলসিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় জমিয়ত উলমা-এ-হিন্দ। কর্মসূচিতে সমর্থন দেয় তৃণমূল কংগ্রেস।

বিক্ষোভকারীদের দিকে তেড়ে আসতে হয় সিদ্দিকুল্লাকে

বিক্ষোভকারীদের দিকে তেড়ে আসতে হয় সিদ্দিকুল্লাকে

এদিকে এদিন অবরোধ তুলতে গিয়ে ময়দানে নামলে বিপাকে পড়তে হল সিদ্দিকুল্লা চৌধুরীকে। নিজের সংগঠনের কর্মী সমর্থকদের শান্ত করতে গিয়ে নিজেই হাতে লাঠি তুলে নিয়েছিলেন সিদ্দিকুল্লা। লাঠি হাতে বিক্ষোভকারীদের দিকে তেড়ে আসতে হয় জমিয়তে উলমা-এ-হিন্দ-এর সভাপতিকে।

বিক্ষোভ সমাবেশ বিশৃঙ্খল পর্যায়ে চলে যায়

বিক্ষোভ সমাবেশ বিশৃঙ্খল পর্যায়ে চলে যায়

এদিন কৃষি আইন বিরোধী এক বিক্ষোভ সমাবেশ বিশৃঙ্খল পর্যায়ে চলে গেলে তা থামাতে তৎপর হয়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা। এই সময় কর্মীরাই রেগে তেড়ে যান সভাপতির দিকে। জানা গিয়েছে, এদিন সকালে,কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জমিয়তে উলামায়ে হিন্দ-এর অবস্থান বিক্ষোভ চলাকালীন হঠাৎ কর্মীরা জাতীয় সড়ক অবরোধ করে। যার পক্ষপাতী ছিলেন না মন্ত্রী। তাতেই বাঁধে বিপত্তি।

কর্মীদের আক্রমণের মুখে পড়েন মন্ত্রী

কর্মীদের আক্রমণের মুখে পড়েন মন্ত্রী

জানা গিয়েছে, এদিন বিক্ষোভ কর্মসূচিতেই মাইক নিয়ে তিনি বার বার বলেন, কেউ আইন ভাঙবেন না। কিন্তু দেখা যায়, কেউ মন্ত্রীর কথা না শুনে জাতীয় সড়কেই বসে পড়েন। এরপরই মন্ত্রীকে নিজের কর্মীদের অবরোধ তুলতে সড়কে নামতে হয়। তখনই জমিয়তে উলামায়ে হিন্দ-এর সমর্থক ও কর্মীদের আক্রমণের মুখে পড়েন মন্ত্রী। অবরোধের মুখে গাড়ির ওপর উঠে পড়েন মন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+