দলের সম্পদ মুকুল, আর কী বললেন 'ভাগ মুকুল ভাগ' খ্যাত এই বিজেপি নেতা
মুকুল রায় বিজেপির সম্পদ। এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং। মুকুল রায়কে দলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কোনও দল ভাঙানো নয়, নিজের দলকে বড় করাই লক্ষ্য।
মুকুল রায় বিজেপির সম্পদ। এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং। মুকুল রায়কে দলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কোনও দল ভাঙানো নয়, নিজের দলকে বড় করাই লক্ষ্য।

ভাগ মুকুল ভাগ। বছয় কয়েক আগের এই স্লোগানই তাঁকে বাংলার রাজনীতির প্রচারে শীর্ষে নিয়ে গিয়েছিল। সেই সিদ্ধার্থনাথ সিং কলকাতায় এসে বললেন মুকুল রায় দলের সম্পদ। বছর কয়েক আগের তোলা স্লোগান সম্পর্কে তাঁর মন্তব্য, সময়ের সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়। পরিবর্তন হয় রাজনৈতিক পরিস্থিতির।
যেই সময় 'ভাগ মুকুল ভাগ' স্লোগান তুলেছিলেন সিদ্ধার্থনাথ, সেই সময় তিনি ছিলেন রাজ্যের দলের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক। এরপর থেকে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। পর্যবেক্ষক হয়েছেন কৈসাল বিজয়বর্গী। আর সিদ্ধার্থনাথ হয়েছেন যোগী সরকারের স্বাস্থ্যমন্ত্রী।

সূত্রের খবর অনুযায়ী, ২০১৫ সালে মুকুল রায়কে বিজেপিতে নেওয়ার ব্যাপারে বিরোধিতা করেছিলেন সিদ্ধার্থনাথ সিংই। মুকুল রায়কে দলে নিলে রাজ্য বিজেপির সর্বনাশ হবে বলে কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়েছিলেন তিনি। এরপরেই দায়িত্বে এসে কৈলাস বিজয়বর্গী মুকুল রায়কে নিয়ে সিদ্ধান্ত নিতে অমিত শাহকে রাজি করিয়ে ফেলেন। সূত্রের খবর অনুযায়ী, দিলীপ ঘোষকেও বিজেপির রাজ্য সভাপতির পদে বসাতে আপত্তি ছিল সিদ্ধার্থনাথের।
'ভাগ মুকুল ভাগ' খ্যাত সিদ্ধার্থনাথ সিং এখন মুকুল রায়কে নিয়ে অনেকটাই পজিটিভ। ১০ নভেম্বরে ধর্মতলায় মুকুল রায়ের সভা প্রসঙ্গে তিনি বলেন ওঁর সভায় খুব ভিড় হয়েছিল। 'বিশ্ব বাংলা' ইস্যু নিয়ে মুকুল রায়ের অবস্থানেরও প্রশংসা করেন সিদ্ধার্থনাথ। তিনি বলেন, মুকুল বিজেপিতে যোগ দিয়ে মুকুল রায় তাঁকে ফোন করেছিলেন।












Click it and Unblock the Notifications