Karnataka CM Swearing-In Ceremony: সিদ্দারামাইয়ার শপথে নেই মমতা, প্রতিনিধি হিসাবে থাকছেন কাকলি
আর কিছুক্ষণের অপেক্ষা! কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সিদ্দারামাইয়া। ডেপুটি উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ডিকে শিবকুমার। আর এই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে একেবারে সাজো সাজো রব। এই অনুষ্ঠানে একাধিক মোদী বিরোধী মুখকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রণ জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তবে বৈঠকে যাবেন কিনা প্রথমদিন থেকেই একটা জল্পনা ছিল। শেষমেশ কর্নাটকে তৃণমূল সুপ্রিমোর যাওয়া সম্ভব হচ্ছে না বলেই জানানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন।

তবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে বেঙ্গালুরুতে সিদ্ধারামাইয়ার শপথ অনুষ্ঠানে লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তৃণমূল সাংসদ।
এই বিষয়ে টুইটে ডেরেক লিখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত ভাবে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার শপথে আমন্ত্রণ জানানো হয়। তৃণমূল সুপ্রিমো নতুন সরকারকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। ওই অনুষ্ঠানে থাকার জন্যে লোকসভার সাংসদ কাকলী ঘোষ দস্তিদারকে সুপ্রিমো মনোনীত করেছেন বলেও টুইটে উল্লেখ ডেরেক ও ব্রায়েনের।খবর অনুযায়ী, ইতিমধ্যে ব্যাঙ্গালুরু পৌঁছে গিয়েছেন তৃণমূল সাংসদ। অনুষ্ঠান মঞ্চেও তাঁকে দেখা যেতে পারে।
বলে রাখা প্রয়োজন, কংগ্রেসের সঙ্গে জোটে মুখ্যমন্ত্রী হন কুমারস্বামী। সালটা ২০১৮। একই ভাবে লোকসভার ভোটের আগে। সেই সময় সমস্ত বিরোধীদের একমঞ্চে দেখা যায়। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবারও সেই ছবির পুনরাবৃত্তি হওয়ার জোর সম্ভাবনা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও একাধিক বিজেপি বিরোধী মুখকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে থেকে নীতীশ কুমার-তেজস্বী যাদবকে আমন্ত্রণ বার্তা পাঠানো হয়েছে। সেই মতো অনেকেই ব্যাঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন। একাধিক ভিভিআইপির সফর ঘিরে কর্নাটকে একেবারে নজিরবহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
The CM designate of Karnataka Mr Siddaramaiah & his other colleagues called to personally invite @AITCofficial Chairperson & Bengal CM Mamata Banerjee for swearing-in tomorrow
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) May 19, 2023
She conveyed her best wishes & designated @kakoligdastidar #TMC Deputy Leader in LS to attend ceremony
থাকছেন কর্নাটক পুলিশের ১২ জন এসিপি পর্যায় পুলিশ আধিকারিক, রিজার্ভ পুলিশ ইন্সপেক্টর থাকছেন ১১ জন, থাকছেন ২৪ জন ASI। এছাড়াও শতাধিকের বেশি কনস্টেবল বিভিন্ন যায়গাতে মোতায়েন করা হবে। অন্যদিকে শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। অন্যদিকে সিদ্ধরামাইয়ার বাড়ির সামনেও সকাল থেকে ভিড় অনুগামীদের।
জানা গিয়েছে, বেলা সাড়ে ১২ টা নাগাদ শপথ নেবেন সিদ্ধারামাইয়া। এরপর ডেপুটি হিসাবে শপথ নেবেন শিবকুমার। এদিন অন্তত একাধিক বিধায়ক মন্ত্রী হিসাবে শঅপথন নেবেন বলে জানা গিয়েছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications