কর্মস্থলেই আত্মহত্যা এসআই-এর! চাঞ্চল্য বাঁকুড়ায়

থানার মধ্যেই আত্মঘাতী এসআই। নাম বিশ্বনাথ মণ্ডল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়া থানায়। মৃত এসআই-এর বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে।

থানার মধ্যেই আত্মঘাতী এসআই। নাম বিশ্বনাথ মণ্ডল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়া থানায়। মৃত এসআই-এর বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে। পারিবারিক অশান্তির জেরেই এসআই আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান সহকর্মীদের। তদন্ত শুরুর কথা জানিয়েছে শালতোড়া থানা।

কর্মস্থলেই আত্মহত্যা এসআই-এর! চাঞ্চল্য বাঁকুড়ায়

জানা গিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ডিউটি ছিল এসআই বিশ্বনাথ মণ্ডলের। রাত এগারোটায় ফোনে বাবা-মায়ের সঙ্গে কথা বলেছিলেন তিনি। এরপরেই রাত সাড়ে এগারোটা নাগাদ সার্ভিস রিভালভর থেকে ডান কানে গুলি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

সহকর্মীরা বিশ্বনাথ মণ্ডলকে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

থানা সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক আগে এএসআই থেকে এসআই পদে উন্নীত হয়েছিলেন তিনি। পদোন্নতি হওয়ার পর প্রথম পোস্টিং ছিল বাঁকুড়ার শালতোড়া থানাতেই। বৃহস্পতিবার রাতে সেখানেই আত্মহত্যা করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+