রেল লাইনের ধারে সাব ইন্সপেক্টরের দেহ, আত্মগোপন করেছিলেন বছর দুয়েক
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও খড়গপুর স্টেশনের মাঝে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছে পুলিশের এক সাব ইন্সপেক্টর দেহ। জানা গেছে, মৃতের নাম সুদীপ্ত দাঁ।
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও খড়গপুর স্টেশনের মাঝে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছে পুলিশের এক সাব ইন্সপেক্টর দেহ। জানা গেছে, মৃতের নাম সুদীপ্ত দাঁ। তাঁর বয়স ৩৫ বছর। বর্ধমানের বাসিন্দা সুদীপ্ত ঝাড়গ্রামে কর্মরত ছিলেন। তবে বছর দুয়েক তিনি কাজে যাননি অথচ বাড়িতে তা জানত না।

কিছুদিন ছাড়া বাড়িতে ফিরতেন। আর এসেই বলতেন যে তিনি ছুটি নিয়ে এসেছেন। এত দিন তিনি কোথায় থাকতেন, কী করতেন, তা কারও কাছে পরিষ্কার নয়। কেন তিনি আত্মগোপন করে ছিলেন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। একইসঙ্গে কেন তিনি আত্মহত্যা করলেন তার তদন্তও শুরু করেছে পুলিশ।
জানা গেছে যে গত ৫ তারিখ কাঁসাই হল্ট স্টেশনর কাছে তাঁর দেহ উদ্ধার করা হয়। তবে তার উর্দি ছিল না। তখনও তাঁর পরিচয় জানত না তদন্তকারী পুলিশ অফিসাররা। পরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। তাতে লেখা ছিল যে তার ব্যাগ গিরি ময়দান স্টেশনের কাছে একটি মন্দিরে আছে। তাতে তার পরিচয় পত্র পাওয়া যায়। ঝাড়গ্রাম গিয়ে রেল পুলিশ জানতে পারে যে দীর্ঘ দিন তিনি কাজে যাননি।












Click it and Unblock the Notifications