শ্যামাপ্রসাদ বঙ্গভঙ্গ করেছিলেন, ওঁর ডিএনএ-এর বিজেপি বাংলা ভাগ করতে চাইছে: সুজন চক্রবর্তী
শ্যামাপ্রসাদ বঙ্গভঙ্গ করেছিলেন, ওঁর ডিএনএ-এর বিজেপি বাংলা ভাগ করতে চাইছে: সুজন চক্রবর্তী
জন বার্লাকে কেন্দ্রীয় মন্ত্রী করা নিয়ে তোপ দাগলেন সিপিএমে শীর্ষ নেতা সুজন চক্রবর্তী। বিষয়টি নিয়ে জনসংঘের প্রতিষ্ঠাতা ও আজকের বিজেপির প্রাণপুরুষ প্রয়াত ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও বিঁধলেন সুজন। সম্প্রতি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গেকে কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর দাবি তুলেছেন৷ সেই দাবি নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল৷

সিপিএম, তৃণমূল রাজ্যের বিজেপি বিরোধী দলগুলি বার্লার এই বক্তব্যের বিরোধিতা করে। এই বার্লাকে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী করেছে বিজেপি৷ সে নিয়ে সুজন চক্রবর্তীকে ফোন করা হলে উনি ক্ষোভ উগরে দেন৷ ওয়ানইন্ডিয়া লবাংলাকে বার্লা বলেন, 'উনি বাংলা ভাঙতে চাইছেন ওঁকে মন্ত্রিত্ব দিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিল যে তারা বার্লার সঙ্গেই আছে৷ মন্ত্রী করাটা আসলে বার্লার পিঠ চাপড়ে দেওয়া৷ বিজেপি বরাবর ভাঙাভাঙিতে বিশ্বাসী। সেটাকেই প্রমোট করছে ওরা৷'
সিপিএম শীর্ষ নেতা আরও যোগ করেন, 'এরা (বিজেপি) বরাবর বাঙালি জাতীয়তাবাদ ও সেন্টিমেন্টাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে৷ অতীতে এদের নেতা শ্যামাপ্রসাদ বাংলাভাগ করেছিল। বিজেপির মধ্যেও শ্যামাপ্রসাদের ডিএনএ রয়েছে৷ ওরাও একই জিনিস চায়৷ তাই বার্লাকে মন্ত্রী করেছে।'
এরপরই এই ইস্যুতে মমতাকেও একহাত নেন সুজন৷ ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, 'আরএসএস বিজেপি ছোট ছোট রাজ্য চায়। তাই ওরা এখানে ওখানে ভাঙাভাঙি করে৷ একটা সময় আমরা যখন সরকারে ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস-এর পরামর্শে কামতাপুরি আন্দোলন আলাদা কোচবিহারের দাবিকে সমর্থন জানাতেন৷'












Click it and Unblock the Notifications