বিজেপির পরিবর্তনের রথ থেকে নামিয়ে দেওয়া হল তৃণমূলত্যাগী নব্য নেতাকে, তারপর...

বিজেপির পরিবর্তনের রথ পরিভ্রমণ করছে রাজ্য। এরই মধ্যে প্রকাশ্যে চলে এল বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব। তৃণমূলত্যাগী নব্য বিজেপিদের যে আমল দিতে চাইছেন না আদি নেতা-কর্মীরা, তা ফের প্রকট হয়ে গেল।

বিজেপির পরিবর্তনের রথ পরিভ্রমণ করছে রাজ্য। এরই মধ্যে প্রকাশ্যে চলে এল বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব। তৃণমূলত্যাগী নব্য বিজেপিদের যে আমল দিতে চাইছেন না আদি নেতা-কর্মীরা, তা ফের প্রকট হয়ে গেল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তনমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নামিয়ে রথ ধোয়াল আদি-বিজেপি।

দলবদলুকে নামিয়ে রথ ধুয়ে সাফ করল আদি নেতারা

দলবদলুকে নামিয়ে রথ ধুয়ে সাফ করল আদি নেতারা

রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকায় ঘুরছে বিজেপির পরিবর্তনের রথ। এই পরিবর্তন রথের অভিমুখ ছিল বাঁকুড়া। তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে লালমাটির জেলা। সেখানেই ঘটে গেল বড় ঘটনা। দলবদলু নেতাকে নামিয়ে রথ ধুয়ে সাফ করল আদি বিজেপির নেতারা। তা নিয়ে এখন জোর চর্চা রাজ্য রাজনীতিতে।

অস্তিত্ব বাঁচাতে আদি বিজেপির নামে দেওয়াল লিখন

অস্তিত্ব বাঁচাতে আদি বিজেপির নামে দেওয়াল লিখন

তৃণমূল ছেড়ে বিজেপিতে যত যোগ দিয়েছেন নেতা-মন্ত্রীরা, ততই বিজেপিতে প্রকট হয়েছে আদি-নব্য দ্বন্দ্ব। তৃণমূল ছেড়ে আসা নেতাদের জায়গা ছাড়তে নারাজ আদি নেতারা। নব্যদের আনাগোনায় অস্তিত্ব বাঁচাতে আদি বিজেপির নামে দেওয়াল লিখনও হয়েছে। এরই মধ্যে ঘটে গেল বেনজির আরও এক ঘটনা।

বিজেপির আদি নেতাদের কটূক্তিতে রথ থেকে অবতরণ

বিজেপির আদি নেতাদের কটূক্তিতে রথ থেকে অবতরণ

শুভেন্দুর সহযাত্রী হয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছিলেন শ্যামাপদ মুখোপাধ্যায়। কিন্তু তাঁর এন্ট্রি মানতে পারেনি বিজেপির একাংশ। এদিন বিজেপির পরিবর্তনের রথে শ্যামাপদবাবু সওয়ার হতেই ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা। রথের মধ্যেই বিজেপির আদি নেতাদের কটূক্তিতে রথ থেকে নেমে পড়তে বাধ্য হলেন তিনি।

রথকে দুধ ও গঙ্গাজল দিয়ে ধোয়ান আদি নেতারা

রথকে দুধ ও গঙ্গাজল দিয়ে ধোয়ান আদি নেতারা

এখানেই শেষ নয় কাহিনির। রাজ্যের প্রাক্তনমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়কে নামিয়ে রথ ধোয়ানো হয়। আদি বিজেপির নেতারা দাঁড়িয়ে থেকে রথকে দুধ ও গঙ্গাজল দিয়ে ধোয়ান। প্রাক্তনমন্ত্রী জানান, দলের কথাতেই রথে উঠেছিলেন আবার দলের কথাতেই তিনি নেমে যান। যদিও জেলা নেতৃত্বের একাংশের পক্ষ থেকে এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+