১০ কোটি তছরূপের অভিযোগ বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক-মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রেফতার
বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করল বাঁকুড়া পুলিশ। আর্থিক তছরূপের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হল। প্রায় ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তিনি।
বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করল বাঁকুড়া পুলিশ। আর্থিক তছরূপের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হল। প্রায় ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তিনি। তিনি বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক, বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আবার প্রাক্তন মন্ত্রীও তিনি। তাঁর বিরুদ্ধে পুরসভার টেন্ডার সংক্রান্ত আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে।

রবিবার বাঁকু়ড়া জেলা পুলিশ বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। এদিনই তাঁকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ তাঁকে হেফাজতে চাইবে বলেই জানিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধু প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ছিলেন না। তিনি বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন। পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তিনি আর্থিক তছরূপ করেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে ১০ কোটি টাকা তছরূপের অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগেই তাঁকে এদিন গ্রেফতার করা হয়। এখন তিনি বিজেপি নেতা। বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। যদিও বিধানসভা নির্বাচনের পর তিনি ফের তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছিলেন।
গত ৩৪ বছর ধরে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সই সময় ৫৫টি প্রকল্পের টেন্ডার হয়েছিল। কিন্তু সেই প্রকল্পগুলির কোনও কাজ হয়নি। তা নিয়ে মহকুমা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠান ভিজিল্যান্স অফিসার। তদন্তে নেমে মহকুমা শাসক রিপোর্ট পাঠান।
রিপোর্টে দেখা যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আমলে ১০ কোটি টাকা তছরূপ হয়েছে। সম্প্রতি পুলিশে এই আর্থিক তছরূপের অভিযোগ দায়ের করেন বিষ্ণুপুরের মহকুমা শাসদ কুতুবুদ্দিন খান। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় প্রাক্তনমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার এই গ্রেফতারির কথা জানান।
শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে গিয়েছিলেন। স্বভাবতই তাঁর গ্রেফতারিতে বঙ্গ বিজেপি বিড়ম্বনায় পড়েছে। তৃণমূলের তরফে বারবার অভিযোগ করা হয়েছে, তাঁদের দলে যারা দুর্নীতিগ্রস্থ ছিলেন, যাঁদের বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হত না, তাঁদেরকেই দলে নিয়েছে বিজেপি। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রেফতারিতে তা আবার স্পষ্ট হল। রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলের সেই অভিযেগই মান্যতা পেল প্রাক্তনমন্ত্রী তথা পুরসভার চেয়ারম্যানের গ্রেফতারিতে।
তৃণমূল সরকারের প্রাক্তনমন্ত্রী তথা বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অলোক মুখোপাধ্যায় বলেন, উনি পুরনো দিনের মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির টেন্ডার করেও কাজ না করা অন্যায়। সেই অন্যায় করেছেন শ্যামাপ্রসাদবাবু। সেই অন্যায়ের শাস্তি তো পেতেই হবে।












Click it and Unblock the Notifications