বুক চিতিয়ে পাহারা দেবেন শুভেন্দু, ধর্মীয় উসকানিতে রামবেশী বামেদের কড়া বার্তা
ধর্মীয় উসকানি দিয়ে নন্দীগ্রামে কোনওরূপ বিভাজনের রাজনীতি করতে পারবে না কেউ।’ বিজেপির নাম না করেই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
'গণ আন্দোলনের আর এক নাম নন্দীগ্রাম। এখানে ধর্মীয় উসকানির কোনও স্থান নেই।' নন্দীগ্রাম সম্প্রীতির সভায় যোগ দিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী তথা নন্দীগ্রাম গণ আন্দোলনের নায়ক শুভেন্দু অধিকারী বলেন, 'ধর্মীয় উসকানি দিয়ে নন্দীগ্রামে কোনওরূপ বিভাজনের রাজনীতি করতে পারবে না কেউ।' বিজেপির নাম না করেই হুঁশিয়ারি দিলেন তিনি। সেইসঙ্গে তিনি সাফ জানালেন, '১ জানুয়ারি আমরা শপথ নিয়েছি- নন্দীগ্রামে কোনও অশান্তি করতে দেব না কাউকে। নন্দীগ্রামে অশান্তি চিরদিনের জন্য বন্ধ। কোনও কিছুতেই তা প্রবেশ করতে দেওয়া হবে না।'

তাঁর অভিযোগ, ধর্মীয় উসকানি দিয়ে নন্দীগ্রামে অশান্তি পাকানোর চেষ্টা চলছে। বিরোধীরা রাজ্যে অশান্তি পাকিয়ে সুবিধে নেওয়ার চেষ্টা করছে। তিনি এমনও অভিযোগ করেন, তাঁকে নন্দীগ্রামে ব্যস্ত
রাখার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। তবে সেই চেষ্টা সফল হবে না। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'নন্দীগ্রামের গণহত্যা ১০ বছর পূর্ণ হল। ২০০৭ সালের ৭ জানুয়ারি গুলিতে মৃত্যু হয়েছিল জমিরক্ষা আন্দোলনকারীদের। সেই ছিল নন্দীগ্রাম গণহত্যার সূচনা। তারপর শহিদদের স্মৃতিতে শহিদ মিনার হয়েছে। প্রতি বছর এই বিশেষ দিনটি গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়।'
রবিবার এই শহিদ তর্পণে শুভেন্দু বলেন, 'নন্দীগ্রামে কোনও বড় ধর্মীয় অনুষ্ঠান হলে আমি নিজে বুক চিতিয়ে পাহারা দেব। কেউ কোনও ধর্মীয় বিভাজন করতে পারবে না। ধর্মীয় উসকানি এই নন্দীগ্রামে চলবে না। নন্দীগ্রামবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, কেউ বিরোধীদের ফা্ঁদে পা দেবেন না। বামেরা এখন রাম হয়ে অনেক উসকানিতে মদত দিচ্ছে। সেই সব থেকে সাবধান।'












Click it and Unblock the Notifications