Shravani Mela 2024 Special Train: ছয়টি নতুন স্পেশাল ট্রেন চালাবে রেল, কখন-কোথা থেকে পাবেন জানুন

Shravani Mela 2024 Special Train: শুরু হয়েছে শ্রাবণী মেলা (Shravani Mela 2024)! আর এই সময় দেওঘরের বাবা বৈদ্যনাথধামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন। কেউ আসেন গাড়ি নিয়ে তো কেউ যান ট্রেনের মাধ্যমে। তবে ট্রেনের উপরেই চাপ থাকে অনেক বেশি।

সে কথা ভেবেই এবার বড় ব্যবস্থা রেলের (Indian Rail)। আসানসোল রেল মণ্ডলের পিআরও অমিতাভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই সময় যাত্রীদের ভিড় অনেক বেশি থাকে। আর তা সামাল দিতেই অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হবে। আর এই ট্রেনগুলি জয়নগর এবং আসানসোল, রাক্সৌল ও দেওঘর, গয়া ও মধুপুর, সরাইগড় ও দেওঘর এবং গোরখপুর ও দেওঘরের মধ্যে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক নজরে জেনে নিন কীভাবে পৌঁছবেন-

Shravani Mela 2024 Special Train

Shravani Mela 2024 Special Train: কোন ট্রেন কোন সময় চলবে-

05597 জয়নগর-আসানসোল ত্রি-সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানো হবে। এই স্পেশাল ট্রেন মঙ্গলবার অর্থাৎ 23.07.2024 এবং 20.08.2024 তারিখের মধ্যে প্রত্যেকদিন মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার জয়নগর থেকে রাত ১০ টায় ছাড়বে। এবং পরের দিন সাড়ে ১১ টার সময় আসানসোল পৌঁছবে এই ট্রেন। 05598 আসানসোল - জয়নগর ত্রি-সাপ্তাহিক বিশেষ (১৩টি ট্রিপ) আসানসোল থেকে প্রতি বুধ, শনিবার এবং সোমবার ১ টায় ছাড়বে। এবং পরের দিন বিকেল ৪টে ২০ মিনিটে জয়নগরে পৌঁছবে৷ 24.07.2024 এবং 21.08.2024 এর মধ্যে চলবে এই ট্রেন।

বিশেষ এই ট্রেন মধুবনি, সাকরি জং., দরভাঙ্গা, সমষ্টিপুর, দলসিংহসরাই, বাছওয়াড়া, বারাউনি সহ একাধিক স্টেশনে থামমে। পাশাপাশি স্লিপার ক্লাসের সুবিধা যাত্রীরা পাবেন বলে জানানো হয়েছে।

Shravani Mela 2024 Special Train: রাক্সৌল-দেওঘর সাপ্তাহিক স্পেশাল

রাক্সৌল-দেওঘর সাপ্তাহিক স্পেশাল আগামী ২০ অগাস্ট পর্যন্ত চালানো হবে। রবিবার, মঙ্গলবভার এবং বুধবার এই ট্রেন (Shravani Mela 2024 Special Train) চলবে। এটি রাক্সৌল থেকে বিকেল ৫টা বেজে ১৫ মিনিটে ছাড়বে এবং একই দিনে ৪টে ৪৫ মিনিটে দেওঘর পৌঁছবে। অন্যদিকে দেওঘর থেকে রাক্সৌলের মধ্যে প্রতি রবিবার, মঙ্গলবার এবং বুধবার চলাচল করবে।

এছাড়াও গোরখপুর-দেওঘর স্পেশাল ট্রেন (Shravani Mela 2024 Special Train) , গয়া-মধুপুর মেমু স্পেশাল, পাটনা-মধুপুর মেমু স্পেশাল এবং সরাইগড়-দেওঘর মেমু স্পেশাল ট্রেন চালানোর কথা জানানো হয়েছে ভারতীয় রেলের তরফে। যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। এই বিষয়ে আরও জানতে রেলের যে কোনও কাউন্টারে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+