তৃণমূল নেত্রীর সঙ্গে শারদীয়ার উপহার বিনিময়, শোভন-বৈশাখীর অবস্থান নিয়ে বাড়ছে জল্পনা

তৃণমূল নেত্রীর সঙ্গে শারদীয়ার উপহার বিনিময়, শোভন-বৈশাখীর অবস্থান নিয়ে বাড়ছে জল্পনা

বিজেপির আন্তরিকতা ঠিক মনঃপুতো হচ্ছে না শোভন চট্টোপাধ্যায়। কেমন একটা গা ছাড়া আতরণ বলে মনে করছেন তাঁরা। দলের আন্তরিকতায় সন্দেহ বাড়ছে তাঁদের মধ্যে। তাই হয়তো এদিন প্রধানমন্ত্রীর পুজো উদ্বোধনে ইজেডসিসি-তে দেখা গেল না শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। যদিও দু'জনকেই আমন্ত্রণ জানিয়েছিল বিজেপি নেতারা।

অনুপস্থিত শোভন-বৈশাখী

অনুপস্থিত শোভন-বৈশাখী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুজো উদ্বোধনে দেখা মিলল না শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বঙ্গ বিজেপির তাবর নেতারা উপস্থিত থাকলেও দেখা যায়নি এই দুই দলবদলী নেতাকে। তাঁদের অনুপস্থিতিকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কী ফের তৃণমূল গামী হচ্ছেন শোভন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কেন নেই শোভন

কেন নেই শোভন

পারিবারিক সম্পর্কের বিবাদ চরমে ওটার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। বান্ধবী বৈশাখীকে নিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। তার কয়েকদিন পরেই আবার কালীঘাটে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শোভন। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। ফের প্রধানমন্ত্রীর পুজো উদ্বোধনে শোভনের না থাকাকে কেন্দ্র করে নতুন জল্পনা তৈরি হয়েছে।

আন্তরিকতায় মন ভরেনি শোভনের

আন্তরিকতায় মন ভরেনি শোভনের

তৃণমূলে থাকাকালীন দলনেত্রীর বিশ্বাস ভাজনদের মধ্যে একজন ছিলেন শোভন চট্টোপাধ্যায়। দলের যেকোনও অনুষ্ঠানে নেত্রীর পাশে আসন থাকত তাঁর। কিন্তু বিেজপিতে আসার পর থেকে সেই আন্তরিকতা পাচ্ছেন না শোভন। বরং মুকুলের আধিপত্য একটু বেড়ে গিয়েছে বিজেপিতে। এতে নিজেকে গুরুত্বহীন বলে মনে করছেন তিনি। সূত্রের খবর সেকারণেই শোভন এবং বৈশাখাী আমন্ত্রণ পাওয়ার পরেও প্রধানমন্ত্রীর পুজো উদ্বোধনে যাননি।

তৃণমূলে ফিরছেন শোভন?

তৃণমূলে ফিরছেন শোভন?

সূত্রের খবর কালীঘাট থেকে শারদিয়ার উপহার এসেছে শোভন-বৈশাখীর কাছে। শোভনকে কুর্তা পায়জামা এবং বৈশাখীর জন্য শাড়ি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকেও পাল্টা উপহার পাঠিয়েছেন শোভন। তাই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+