আগামী কয়েকদিন উত্তরবঙ্গে হবে বৃষ্টি! দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৩৬ শতাংশ, জানাল হাওয়া অফিস

দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি ৩৬ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে ৩৬ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কবার্তা নেই। নিম্নচাপ উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ উত্তর প্রদেশের ওপর অবস্থান করছে। তবে অস্বস্তিসূচক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় মুষলধারা বৃষ্টি হবে।
এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী দিন পাঁচেক সেখানে এইরকম আবহাওয়া বজায় থাকবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি

দক্ষিণবঙ্গে বৃষ্টি

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ, বাঁকুড়া, কৃষ্ণনগর হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গে সেরকম কোনও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শনিবার ও রবিবার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবী প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবী প্রতি সতর্কবার্তা

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কবার্তা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+