Shootout At Kolkata: পানশালায় শুধু বসা নিয়ে বচসা! কলকাতার বুকে প্রকাশ্যে চলল গুলি

কলকাতার বুকে ফের চলল গুলি। পানশালাতে বসা নিয়ে বচসা। আর সেই বচসা থেকেই গুলি চলেছে বলে জানা যাচ্ছে। দু'রাউন্ড গুলি চলেছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। কি কারণে এই ঘটন

কলকাতার বুকে ফের চলল গুলি। পানশালাতে বসা নিয়ে বচসা। আর সেই বচসা থেকেই গুলি চলেছে বলে জানা যাচ্ছে। দু'রাউন্ড গুলি চলেছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। কি কারণে এই ঘটনা তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

কলকাতার বুকে প্রকাশ্যে চলল গুলি

শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

তবে এই ঘটনা গত ২৪ তারিখ অর্থাৎ শনিবার রাতে। হাইল্যান্ড পার্কে একটি পানশানাতে বচসা। আর তা থেকেই এই গুলি চালানোর ঘটনা বলে জানা যাচ্ছে। দু'রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। জানা যাচ্ছে, ২৪ তারিখ গভীর রাতে এই ঘটনা ঘটে বলে খবর। পরিবার সূত্রে জানা যাচ্ছে, গড়িয়াহাটের এক বাসিন্দা পিন্টু বাগ তাঁর বান্ধবীদের নিয়ে হাইল্যান্ডের একটি পানশালাতে যান।

সেখানে মদ্যপান করার পর আরও একটি জায়গাতে যান তাঁরা। সেখানে বচসা নিয়ে বেশ কিছু অশান্তি তৈরি হয় বলে অভিযোগ। চার থেকে পাঁচজন যুবকের সঙ্গে তীব্র অশান্তি হয় ওই গড়িয়াহাটের বাসিন্দা ওই ব্যক্তির।

এরপর সেই পানশালা থেকে বেরিয়ে বাইকে চেপে বাড়ি ফেরার সময়ে ফের একবার অশান্তি হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই ব্যক্তি অর্থাৎ পিন্টুকে নিজের বাইকে না উঠতে দিয়ে চারপাঁচ জন ওই যুবক তাঁরা যে গাড়িতে এসেছিল সেখানে তোলে বলেও অভিযোগ আক্রান্ত ওই ব্যক্তির।

শুধু তাই নয়, একেবারে জোর জবদস্তি করে গাড়িতে ফেলে রাখা হয়। চোখ বেঁধে দেওয়া হয় বলেও অভিযোগ। এবং ওই গভীর রাতে নরেন্দ্রপুর থানা এলাকার একটি জায়গাতে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। সেখানে গুলি করা হয় বলে জানা যাচ্ছে। একটি গুলি ফস্কে গেলেও আরেকটি পিন্টুর হাতে লাগে বলে জানা যাচ্ছে। এরপর কোনও রকমে দুষ্কৃতীদের হাত থেকে পিন্টু পালায় বলে জানা যাচ্ছে।

এরপর কোনও ভাবে একটি জায়গাতে সারারাত ধরে লুকিয়ে পিন্টু ছিলেন বলে খবর। এরপর সকালে পরিবারের সঙ্গে যোগাযোগ করে সে। পরিবারের সদস্যরাই তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলছে বলে খবর।

অন্যদিকে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। ওই পানশালার সিসিটিটি ফুটেজ দেখে ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সাবির মন্ডল বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ধৃতকে জেরা করছে পুলিশ। শুধুই বচসা থেকে গুলি নাকি এর পিছনে বৃহৎ কোনও কেলেঙ্কারি আছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+