Trinamool Congress: প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, তারকেশ্বরে চলল গুলি

Trinamool Congress: তৃণমুল নেতাকে এলোপাথাড়ি কোপ। ঘটনাকে কেন্দ্র করে চলল গুলিও। আর তাতে আহত আরও এক। দুজনকেই গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরে কলকাতায় রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তাল হয়ে উঠল তারকেশ্বরের পিয়াসাড়ায়।

অভিযোগ তৃণমূলের দুতি গোষ্ঠীর সংঘাতের কারণেই এমন রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় এলাকায়। যদিও ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। নামানো হয় র‍্যাফ। স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের দাবি, স্থানীয় পিয়াসারা বাসস্ট্যান্ডে একটি চায়ের দোকানের সামনে বসেছিলেন শেখ সাইদুল মোল্লা।

Trinamool Congress

যিনি স্থানীয় তৃণমূল নেতা-হিসাবেই পরিচিত এলাকায়। হঠাত করেই তাঁর উপর একদল লোক চড়াও হয়ে হামলা করে বলে অভিযোগ। একেবারে টাঙ্গি দিয়ে সাইদুলের শরীরে একের পর এক হামলার ঘটনা ঘটে। কোনও রকমে বাঁচতে ওই চায়ের দোকানে ঢুকে গেলেও হামলার হাত থেকে রেহাই পাননি ওই তৃণমুল নেতা।

সেখানেও চলে হামলা। শুধু তাই নয়, একের পর এক দোকানে ভাংচুরের ঘটনা ঘটে বলেও অভিযোগ। আর এই ঘটনার পরেই সাইদুলের অনুগামীরা এলাকায় ছুটে আসে। কার্যত গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় সাইদুলকে। যদিও পরিস্থিতি আশঙ্কাজনক হওয়াতে পরে কলকাতায় নিয়ে আসা হয় ওই তৃণমূল নেতাকে।

এদিন এই ঘটনার পরেই সাইদুলে ]র অনুগামীরা তৃণমূলের উপর গোষ্ঠীর উপর চড়াও হয়। ঘটনাকে কেন্দ্র করে কয়েক রাউন্ডগুলি চলে বলেও অভিযোগ। আর তাতে স্থানীয় মুন্সি মুকাদ্দার বলে এক তৃণমূল নেতা গুরুতর আহত বলে অভিযোগ। তাঁকে তারকেশ্বরের পিয়াসাড়া এলাকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। শেখ সাইদুল মোল্লা অনুগামীদের দাবি, এলাকায় তৃণমূলের নতুন একটি সংগঠন তৈরি হয়েছে। ওই সংগঠনের সঙ্গে যুক্ত নেতা-কর্মীরা নানা রকম অনৈতিক কাজ করছে বলে দাবি। আর এর প্রতিবাদ করাতেই এই হামলা।

অন্যদিকে জখম মুন্সি মুকাদ্দার জানিয়েছেন, শেখ সাইদুলের অনুগামীরা পার্টি অফিস দখল করছিল। বাধা দেওয়াতেই এই ঘটনা বলে দাবি। আর এই ঘটনা ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছে স্থানীয় বিরোধী নেতৃত্ব। তবে ঘটনা যে গোষ্ঠী কোন্দলের কারণে তা মেনে নিয়েছেন স্থানীয় তৃণমুল নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+