বিজেপি ষড়যন্ত্র করছে তৃণমূলকে ভাঙার! মমতার পাশে থাকার আহ্বান শিবসেনার

বিজেপি ষড়যন্ত্র করছে তৃণমূলকে ভাঙার! মমতার পাশে থাকার আহ্বান শিবসেনার

তৃণমূল কংগ্রেসকে ভাঙার ষড়যন্ত্র করছে বিজেপি, সরকার ফেলারও চেষ্টা করছে তারা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। এবার শিবসেনার মুখপত্র 'সামনা'য় এমনই এক প্রস্তাব উত্থাপন করা হল। সেখানে ফলাও করে লেখা হয়েছে, বিজেপির বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর পাশে থাকা উচিত।

ঐক্যবদ্ধ বিরোধী শক্তি গড়ার আহ্বান শিবসেনার

ঐক্যবদ্ধ বিরোধী শক্তি গড়ার আহ্বান শিবসেনার

একদা বিজেপির জোটসঙ্গী শিবসেনা এবার ঐক্যবদ্ধ বিরোধী শক্তি গড়ার আহ্বান জানাল নিজেদের মুখপত্রে। ‘সামনা'য় বিজেপির বিরুদ্ধে একক শক্তির জোট গড়ার ফর্মুলা দিয়েছে শিবসেনা। বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে সমস্ত শক্তিকে এক ছাতার তলায় আসতে হবে। এবংব শক্তিশালী ইউপিএ জোট গড়ে তুলতে হবে। সেই কথাও লেখা হয়েছে মুখপত্রে।

বিরোধীরা ঐক্যবদ্ধ নয়, রাহুল একা লড়ছেন

বিরোধীরা ঐক্যবদ্ধ নয়, রাহুল একা লড়ছেন

সামনায় লেখা হয়েছে- বিরোধীরা ঐক্যবদ্ধ হতে পারছে না। কেন্দ্রীয় সরকারকে দোষ দেওয়ার বদলে বিরোধীদের উচিত নিজেদের দিকে নজর দেওয়া। বিরোধীদের নেতৃত্বে একচটি সার্বিক মুখ তৈরি হওয়া দরকার।। রাহুল গান্ধী এককভাবে লড়াই করছেন। কিন্তু ইউপিএ জোটের মধ্যে থাকা অন্য দলগুলি কৃষকদের প্রতিবাদকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না।

মোদী ও শাহের মতো নেতৃত্ব ইউপিএ-তে নেই

মোদী ও শাহের মতো নেতৃত্ব ইউপিএ-তে নেই

রাহুল গান্ধীর প্রশংসা করলেও কংগ্রেসের সমালোচনা করা হয়েছে ঘুরিয়ে। লেখা হয়েছে- কংগ্রেসের দেখা উচিত কেন তাদের নেতৃত্বকে হাস্যকর পর্যায়ে নিয়ে আসছে বিজেপি। সামনা কার্যত স্বীকার করে নিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহের মতো নেতৃত্ব এই মুহূর্তে ইউপিএ-র নেই। তাই নেতৃত্ব সংকট তৈরি হচ্ছে। মোদী-শাহকে ফাইট দেওয়া যাচ্ছে না।

ঐক্যবদ্ধ না হলে বিজেপির বিকল্প হয়ে ওঠা কঠিন

ঐক্যবদ্ধ না হলে বিজেপির বিকল্প হয়ে ওঠা কঠিন

শিবসেনার মুখপত্রে লেখা হয়েছে- তৃণমূল, শিবসেনা, অকালি দল, বিএসপি, সমাজবাদী পার্টি, ওয়াইএসআর কংগ্রেস, বিজু জনতা দলের মতো শক্তি বিজেপির বিরুদ্ধে দল হিসেবে কাজ করে চলেছে। অথচ তারা কেউই কংগ্রেসের নেতৃত্বে তৈরি ইউপিএ-র অংশ নয়। এই শক্তিগুলি ঐক্যবদ্ধ না হলে বিজেপির বিকল্প হয়ে ওঠা কঠিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+