দিল্লিতে সংকট বাড়ল বিজেপির, নির্বাচন থেকে নাম তুলল শিরোমণি অকালি দল

আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেল বিজেপি। শিরোমণি অকালি দল বা এসএডি সোমবার ঘোষণা করেছে, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির সঙ্গে তাদের মতপার্থক্য রয়েছে।

আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেল বিজেপি। শিরোমণি অকালি দল বা এসএডি সোমবার ঘোষণা করেছে, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির সঙ্গে তাদের মতপার্থক্য রয়েছে। তাই তারা দিল্লির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। এসএডি এবং বিজেপির দীর্ঘদিনের সম্পর্কে ছেদ পড়ল দি্ল্লিতে।

দিল্লিতে সংকট বাড়ল বিজেপির, নাম তুলল অকালি দল

এসএডি সুখবীর সিং বাদল নাগরিকত্ব আইনে সকল ধর্মের লোককে অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়ে সরব হয়েছিলেন। বিজেপি নেতৃত্বের কাছে এই অবস্থান পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েও কোনও ফল হয়নি। তাই আমরা আমাদের অবস্থান পরিবর্তন করে এই নির্বাচনের লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছি।

বিজেপি শুক্রবার আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ৫৭ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। দিল্লি বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন আপের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার রণনীতিতে শিরোমণি অকালি দলকেও রেখেছিল। রেখেছিল জনতা দল ইউনাইটেড ও লোক জনশক্তি পার্টিকে। তাঁদের জন্য যথাক্রমে ২ ও ১টি আসন বরাদ্দ করা হয়েছিল। কিন্তু শিরোমণি অকালি দলের সঙ্গে এখনও আসন বণ্টন হয়নি।

বিজেপি এখনও ভাবছে কটি আসন ছাড়া যায় শিরোমণি আকালি দলকে। এবং কোন কোন আসন ছাড়া যায় তা নিয়েও আলোচনা চলছে। এসএডি-র সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে বিজেপির এক প্রবীণ নেতা জানান আলোচনা চলছে। শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। তবে সেই সিদ্ধান্তের আর প্রয়োজন নেই। কারণ শিরোমণি অকালি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+