সকাল থেকে মেঘ কাটিয়ে উঠেছে রোদ, আপাতত হবে না বৃষ্টি
রবিবার সকালে মেঘ কেটে রোদ উঠেছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আস্তে আস্তে পশ্চিমের বাতাস ঢুকলে কমবে রাতের তাপমাত্রা।
রবিবার সকালে মেঘ কেটে রোদ উঠেছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আস্তে আস্তে পশ্চিমের বাতাস ঢুকলে কমবে রাতের তাপমাত্রা।

ছটি ঋতুর মধ্যে দুটি দেখা পাওয়া যায় না। অপর একটি থাকে মাত্র কিছু দিনের জন্য। হেমন্ত কিছু দিনের জন্য। তারপরেই শীত, গ্রীষ্ম, বর্ষা। আবহাওয়ার খামখেয়ালিপনায় তৈরি হয়েছে এমনই অবস্থা।
ওড়িশা উপকূলের গভীর নিম্নচাপের প্রভাব শনিবারও চিল। কলকাতা ও আশপাশের এলাকায় সকালের দিকে বৃষ্টি হলেও, বিকেলের দিকে তা কমতে থাকে। তবে জেলাগুলির কোনও কোনও জায়গায় বৃষ্টি জারি ছিল। নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার ওপর দিয়ে বাংলাদেশে চলে যাওয়ায় এযাত্রায় রক্ষা পয়েছে দক্ষিণবঙ্গ।
তবে শনিবার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়। বাঁকুড়ায় ২০০ মিলি, কলাইকুন্ডায় ২৮০ মিলি। পাঞ্চেত, মাইথন, ম্যাসাঞ্জোর থেকে ছাড়া জলে বর্ধমান, বীরভূমসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার অবস্থা খুবই খারাপ। জমিতে পড়ে থাকা ধানের সঙ্গে শাক-সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে।
আপাতত ৪ থেকে ৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। রোদ উঠলে দিনের তাপমাত্রা বাড়বে বলেই জানানো হয়েছে। পশ্চিমী বাতাস বওয়া শুরু হলে হেমন্তের ছোঁয়া লাগলেও লাগতে পারে।
আগের বছরগুলোতে দেখা গিয়েছে অক্টোবর, নভেম্বর কিংবা ডিসেম্বরেও ঝড়বৃষ্টি হয়। ফলে এবছরেও যে তা হবে না, এমন কেউ বলতে পারে না।












Click it and Unblock the Notifications