Sandeshkhali Incident: গণধর্ষণের মামলা রুজু হতেই গ্রেফতার সন্দেশখালির 'ত্রাস' শিবু

Sandeshkhali Incident: সন্দেশখালি-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। অবশেষে পুলিশের জালে এলাকার 'ত্রাস' শিবপ্রসাদ হাজরা। ন্যাজাট থানা এলাকা থেকে আজ শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কোন জায়গা থেকে শিবুকে গ্রেফতার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ধৃত শিবুকে সন্দেশখালি নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে।

আগামীকাল রবিবার ধৃত শিবুকে বসিরহাট আদালতে তোলা হবে বলে। কিন্তু এখনও অধরা সন্দেশখালির (Sandeshkhali Incident) 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের। প্রায় ৪৪ দিন ধরে তাঁর খোঁজ নেই। গত কয়েকদিন ধরে তৃণমূল ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে এলাকা দখল থেকে শুরু করে একাধিক অভিযোগ করে আসছিলেন গ্রামের মানুষ।

Sandeshkhali Incident:

এমনকি রাতে মহিলাদের পার্টি অফিসে এই শিবুই ডেকে পাঠাতেন বলে মারাত্মক অভিযোগ করেন মহিলারা। কার্যত প্রত্যেক রাতেই এই ঘটনা ঘটত বলেও অভিযোগ। আর এই অভিযোগে গত কয়েকদিন শিবুর বাড়ি এবং পোলট্রী ফার্মে আগুন পর্যন্ত ধরিয়ে দেয় উত্তেজিত গ্রামের মানুষ।

একের পর এক মারাত্মক অভিযোগ থাকা সত্ত্বেও তৃণমূল নেতাকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিতর্কের মধ্যেই এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে দেখা যায় তৃণমূল নেতাকে। যেখানে নিজেকে নির্দোষ বলে দাবি করেন শিবু। এমনকি ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি তাঁর।

রাতে মহিলাদের ডেকে পাঠানোর অভিযোগও অস্বীকার করে সে। আর এর মধ্যেই আজ শনিবার শিবুর বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ। তাৎপর্যপূর্ণ ভাবে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন সন্দেশখালির এক মহিলা।

আর এরপরেই শিবুর বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ। একই সঙ্গে খুনের চেষ্টার মামলাও রুজু করা হয়। আর এই মামলা দায়ের হওয়ার কিছুক্ষণের মধ্যেই এলাকার ত্রাস শিবুকে গ্রেফতার করল পুলিশ। আর এই খবর ছড়িতে পড়তেই কার্যত খুশিতে মেতে ওঠেন এলাকার মহিলারা। তবে তাঁদের এখন দাবি, শুধু শিবুকে নয়, এলাকার মাথা শাহজাহান শেখকেও গ্রেফতার করতে হবে।

বলে রাখা প্রয়োজন, শিবুর পাশাপাশি তৃণমূলের আরেক নেতা উত্তম সর্দারের বিরুদ্ধেও গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে খুনের চেষ্টার মামলাও রুজু করা হয়েছে। যদিও উত্তমকে আগেই গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকায় শান্তি বজায় রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+