Sheikh Shahjahan: পাল্টি খেলেন সন্দেশখালির বাঘ, জোকা ESI থেকে বেরিয়ে কী বললেন শেখ শাহজাহান
প্রথমে বলেছিলেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তার পরে বলেছিলেন বিজেপির দালালরা মিথ্যে বলছে। তারপরে আবার ৩৬০ ডিগ্রি ঘুরে বললেন কারোর বিরুদ্ধে কোনও অভিযাগ নেই। হঠাৎ করে এতো ঘন ঘন অবস্থান বদল কেন করছেন শেখ শাহজাহান এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রবিবার তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল স্বাস্থ্যপরীক্ষার জন্য। সেখান থেকে বেরনোর সময় তিনি বলেন কারোর বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। অথচ কয়েকদিন আগে পর্যন্ত পর পর অভিযোগ করে প্রকাশ্যে মুখ খুলেছিলেন সন্দেশখালির বাঘ।

হঠাৎ করে ইডি হেফাজতে কথা বলতে শুরু করেছিলেন শাহজাহান শেখ। ইডির উপরে হামলার ৫৬ দিনের দিন গ্রেফতার করা হয় সন্দেশখালির বাঘকে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, জমি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়। বসিরহাট আদালত তাঁকে সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল। তারপরে তাঁকে হেফাজতে েনয় সিবিআই। সিবিআই হেফাজতে একটি শব্দও খরচ করেনি শাহজাহান শেখ।
তারপরে ইডি তাঁকে হেফাজতে নেয়। ইডি হেফাজতে হঠাৎ করেই মুখ খোলেন সন্দেশখালির বাঘ। ইডির উপর হামলার নিন্দা করে শাহজাহান শেখ বলেছিলেন, ইডির উপরে হামলা করেছে যারা ঠিক করেনি। সেই সঙ্গে তিনি দাবি করেছিলেন সন্দেশখালিতে তিনি কারোর একটুকরো জমিও দখল করেননি। উল্টে কেউ জমি নিয়ে অভিযোগ করতে এলে তাঁর মীমাংসা করে জমি ফিরিয়ে দিয়েছিলেন।
তারপরেই শাহজাহান শেখ প্রকাশ্যে মুখ খোলেন। এবং তিনি দাবি করেন যে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে। তার উত্তরে শাহজাহান শেখ জানিয়েছিলেন সেটা সকলেই জানেন। তার পরে আর কোনও মন্তব্য করেননি শেখ শাহজাহান।












Click it and Unblock the Notifications