শেখ শাহজাহান পুলিশের জালে, শেখ সিরাজ গ্রেফতার কবে হবে?
দাদা শেখ শাহজাহান পুলিশের জালে। আগামী ১০ দিন ভবানী ভবনে তাকে থাকতে হবে। সন্দেশখালি বাঘ এখন গ্রেফতার। কিন্তু তার ভাই শেখ সিরাজ কোথায়? তিনি কবে গ্রেফতার হবেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
শেখ সিরাজউদ্দিন ওরফে সিরাজ সম্পর্কে প্রচুর অভিযোগ রয়েছে বেড়মজুর এলাকায়। সাধারণ মানুষ কার্যত তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় খাঁড়া করেছে। শেষ পর্যন্ত পুলিশ গ্রামে ক্যাম্প করে অভিযোগ লিপিবদ্ধ করেছে।

১০০টির বেশি অভিযোগ রয়েছে শেখ সিরাজের বিরুদ্ধে। শেখ শাহজাহানের নামে যেসব অভিযোগ উঠছিল, সব কটি তার নামেও শোনা যাচ্ছে। জমি দখল করে নেওয়া, চাষের জমি নিয়ে নেওয়া, পুকুর বুজিয়ে ফেলা, ভেড়ি দখল সহ একাধিক অভিযোগ তার নামে রয়েছে।
পুলিশ শেখ সিরাজের ভয়ে কথা বলতে পারত না। তার বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিত না। এমন অভিযোগ সাধারণ মানুষের মধ্যে। বেড়মজুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েত শেখ সিরাজের কথাতেই চলত। একাধিক দুর্নীতিও তার নামে রয়েছে বলে অভিযোগ।
সাধারণ মানুষ তার বিরুদ্ধে পথে নেমেছে। পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত শেখ সিরাজের নামেও এফআইআর দায়ের হয়েছে। কিন্তু শেখ সিরাজ কোথায়? জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি নিখোঁজ। ইডির হামলার পর থেকে শেখ শাহজাহানের এই ভাইও উধাও হয়ে যান। তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না!
তাহলে কি শেখ সিরাজও কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন? পুলিশ কবে তাকে গ্রেফতার করবে? এই প্রশ্ন বৃহস্পতিবার থেকে জোরালো হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছেন কেবল শাহজাহান নয়। অন্যান্যদের গ্রেফতার করতে হবে। শেখ সিরাজকে দ্রুত ধরার কথা বলা হয়েছে।
শেখ সিরাজ সিরাজ ডাক্তার নামেই বেশি পরিচিত এলাকায়। কারণ তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন বলে খবর। এছাড়াও তৃণমূল কংগ্রেসের বেড়মজুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি। তবে ১ ও ২ পঞ্চায়েতের নির্ণায়ক তিনি ছিলেন বলে খবর। রাজনীতির ময়দানেই তার প্রভাব সব থেকে বেশি দেখা গিয়েছে।
কবে শেখ সিরাজ গ্রেফতার হবে? পুলিশ কি তাকে খুঁজছে? না কি আদালতের নির্দেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে? এই প্রশ্ন উঠে আসছে। সন্দেশখালি এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে মিষ্টি বিলি করা হয়েছে সেখানে সাধারণ মানুষের প্রশ্ন এবার কি সিরাজকে ও গ্রেফতার করা হবে












Click it and Unblock the Notifications